শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদিতে মুফতি মুহাম্মদ উল্লাহর সন্ধান ও মুক্তি চায় জমিয়ত তাহাফফুজে খতমে নবুওয়তের ঢাকা মহানগরীর প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত আলআমীন মুফতি তাকী উসমানীর সান্নিধ্যে এক স্মরণীয় সন্ধ্যা সিয়ানাহ ট্রাস্টের সিরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন ২০৩২ সালের মধ্যে ৬৪ জেলায় মারকাযুল ফুরকানের কার্যক্রম চালুর পরিকল্পনা মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হলেন মাওলানা আহমেদ মাসরুর রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুতে ইসলামী আন্দোলনের মহাসচিবের শোক মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ

জম্মু ও কাশ্মিরে বাস খাদে পড়ে নিহত ১৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের কিশতাওয়ার জেলায় একটি মিনি বাস ৩০০ ফুট নিচে খাদে পড়ে ১৩ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

আজ শুক্রবার স্থানীয় সময় সকালে এই দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, কিশওয়ার থেকে কেশোয়ানে যাচ্ছিল বাসটি।

এ সময় জেলার থাকরাইয়ের কাছে দানদারান অঞ্চলে এই দুর্ঘটনা ঘটে। সিনিয়র পুলিশ সুপার কিশতোয়ার রাজিন্দার গুপ্ত জানান, এখন পর্যন্ত ১৩ জন নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে।

আহত হয়েছেন আরও ১৩ জন। ঘটনার সময় বাসটিতে ৩০ জন যাত্রী ছিল বলেও জানান তিনি।

এদিকে নিহতদের পরিবারকে ৫ লাখ রুপি ও আহতদের পরিবারকে ৫০ হাজার রুপি দেওয়ার ঘোষণা দিয়েছেন কিশতোয়ারের উপ কমিশনার আংগ্রে সিং রানা।

এটি/আওয়ার ইসলাম

ব্যবসা এখন আপনার হাতের মুঠোয়। – বিস্তারিত জানুন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ