শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদিতে মুফতি মুহাম্মদ উল্লাহর সন্ধান ও মুক্তি চায় জমিয়ত তাহাফফুজে খতমে নবুওয়তের ঢাকা মহানগরীর প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত আলআমীন মুফতি তাকী উসমানীর সান্নিধ্যে এক স্মরণীয় সন্ধ্যা সিয়ানাহ ট্রাস্টের সিরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন ২০৩২ সালের মধ্যে ৬৪ জেলায় মারকাযুল ফুরকানের কার্যক্রম চালুর পরিকল্পনা মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হলেন মাওলানা আহমেদ মাসরুর রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুতে ইসলামী আন্দোলনের মহাসচিবের শোক মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ

কাশ্মিরে ৩০০ ফুট খাদে পড়ল বাস; নিহত ১৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পৃথিবির ভূ-স্বর্গ খ্যাত কাশ্মিরের কিশতাওয়ার জেলায় একটি মিনিবাস সড়ক থেকে খাদে পড়ে গিয়ে অন্তত ১৭ জন যাত্রী নিহত হয়েছে।

এতে গুরুতর আহত আরও ১৬ যাত্রী। দ্যা ইকোনোমিক টাইমস এ খবর জানিয়েছে।

শুক্রবার সকালে কেশোয়ান থেকে কিশতায়ারগামী মিনিবাসটি অত্র জেলার থাকরাইয়ের নিকটবর্তী দানদারান অঞ্চলে আসার পর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে চেহ্নাব নদীর পার্শ্ববর্তী ৩০০ ফুট গভীর খাদে পড়ে যায়।

ভালো থেকো কাশ্মীর

মর্মান্তিক এই দুর্ঘটনায় এখন পর্যন্ত মোট ১৭ জনকে মৃত উদ্ধার করা হয়েছে। ১৬ জন গুরুতর আহত হয়েছেন।

কিশতাওয়ার জেলার সরকারি কর্মকর্তা অ্যঙ্গরেজ সিং রানা বলেন, জেলা প্রশাসন আটজন যাত্রীকে হেলিকপ্টারে করে তোলার চেষ্টা করে।

নিহতদের পরিবারকে ৫ লাখ রুপি ও আহতদের পরিবারকে ৫০ হাজার রুপি দেওয়া হবে বলে জানান তিনি।

এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পিপলস ডেমোক্রেটিক পার্টির প্রধান মেহবুবা মুফতি।

Ecommers-cover-bsofty

ব্যবসা এখন আপনার হাতের মুঠোয়। – বিস্তারিত জানুন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ