শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদিতে মুফতি মুহাম্মদ উল্লাহর সন্ধান ও মুক্তি চায় জমিয়ত তাহাফফুজে খতমে নবুওয়তের ঢাকা মহানগরীর প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত আলআমীন মুফতি তাকী উসমানীর সান্নিধ্যে এক স্মরণীয় সন্ধ্যা সিয়ানাহ ট্রাস্টের সিরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন ২০৩২ সালের মধ্যে ৬৪ জেলায় মারকাযুল ফুরকানের কার্যক্রম চালুর পরিকল্পনা মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হলেন মাওলানা আহমেদ মাসরুর রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুতে ইসলামী আন্দোলনের মহাসচিবের শোক মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ

সুদানের দারফুরে পাহাড় ধসে ২০ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: সুদানের যুদ্ধবিধ্বস্ত দারফুরের একটি গ্রামে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট পাহাড় ধসে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। বুধবার বার্তা সংস্থা এএফপির খবরে এ তথ্য জানানো হয়।

খবরে বলা হয়, ৭ সেপ্টেম্বর দারফুরের পার্বত্য জেবেল মারা অঞ্চলে পাহাড় ধসে বেশ কয়েকটি বাড়িঘর মাটির নীচে চাপা পড়লে এসব লোক প্রাণ হারায়। এতে এখনো আরো অনেকে ধ্বংসস্তুপের নীচে চাপা পড়ে রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

এসএলএ-এডব্লিউ এর মুখপাত্র মোহাম্মদ এল-নাইর বলেন, ‘৭ সেপ্টেম্বর জেবেল মারার পূর্বের একটি গ্রামে পাহাড়ের একটি অংশ ধসে পড়ে অন্তত ২০ জন মারা গেছে।’

তিনি আরো বলেন, ‘এই ঘটনায় এখনো আরো অনেক লোক ধ্বংসস্তুপের নীচে চাপা পড়ে রয়েছে। পাহাড় ধসে পুরো গ্রাম ধ্বংস হয়ে গেছে।’ ফলে সেখানে গ্রামের মানুষরা বর্তমানে গৃহহীন অবস্থায় রয়েছে।

সূত্র: এএপপি

Ecommers-cover-bsofty

ব্যবসা এখন আপনার হাতের মুঠোয়। – বিস্তারিত জানুন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ