শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

প্রতি বৃহস্পতিবার শতাধিক গৃহহীনদের খাবার দেন এক মুসলিম!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সপ্তাহের প্রতি বৃহস্পতিবার ৩০০ গৃহহীন মানুষকে খাবার খাওয়ান লন্ডনের দ্য চিকেন স্পট টেকওয়ের মালিক নাঈম কোরাইশি। নিজেদের প্রতিষ্ঠানে তিনি ও তার ছেলে প্রতি সপ্তাহে প্রায় ৩০০ গৃহহীনকে বিনামূল্যে খাবার পরিবেশন করেন।

কোরাইশির বদান্যতায় মুগ্ধ হয়ে কমিউনিটি ও তার কিছু ক্রেতা এই মহৎ উদ্যোগে অংশ নিতে উদ্বুদ্ধ হয়েছেন। এটি একটা ইতিবাচক প্রতিক্রিয়াও সৃষ্টি করেছে স্থানীয়দের মধ্যে।

কোরাইশি সংবাদমাধ্যমকে বলেন, এখানে অনেক গৃহহীন মানুষ রয়েছেন। এ নিয়ে আমি আমার ছেলের সঙ্গে কথা বলি। সেও এতে রাজি হয়। এরপর বাপ-বেটা মিলে সিদ্ধান্ত নিই, আমরা প্রতি বৃহস্পতিবার একটি ফ্রি খাদ্যসেবার আয়োজন করবো।

গত চার মাস ধরে তাদের এ কার্যক্রম চলছে। এখানে বিনামূল্যে খাবার খেতে বিভিন্ন সম্প্রদায়ের লোকজন আসেন। ‘এতে আমাদের আনন্দ আরো বেড়ে যায়,’ বলেন কোরাইশি।

কোরাইশি বলেন, আমি একজন মুসলিম। ইসলামে বলা আছে, অন্যকে খাবার খাওয়াতে ও দানশীল হতে। অন্যকে দান করা ও আনন্দ দেওয়া আমার ধর্মীয় বিশ্বাসেরই অংশ। আর সে থেকেই আমি এ কাজ করি।

ব্যবসা এখন আপনার হাতের মুঠোয়। – বিস্তারিত জানুন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ