শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদিতে মুফতি মুহাম্মদ উল্লাহর সন্ধান ও মুক্তি চায় জমিয়ত তাহাফফুজে খতমে নবুওয়তের ঢাকা মহানগরীর প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত আলআমীন মুফতি তাকী উসমানীর সান্নিধ্যে এক স্মরণীয় সন্ধ্যা সিয়ানাহ ট্রাস্টের সিরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন ২০৩২ সালের মধ্যে ৬৪ জেলায় মারকাযুল ফুরকানের কার্যক্রম চালুর পরিকল্পনা মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হলেন মাওলানা আহমেদ মাসরুর রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুতে ইসলামী আন্দোলনের মহাসচিবের শোক মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ

চীন থেকে বাংলাদেশ হয়ে কলকাতায় বুলেট ট্রেন!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:চীনের কুনমিং থেকে বাংলাদেশ ও মিয়ানমার হয়ে ভারতের কলকাতা পর্যন্ত বুলেট ট্রেন সেবা চালু করার বিষয়ে চীনের আগ্রহের কথা জানিয়েছেন কলকাতায় দেশটির কনসাল জেনারেল মা ঝানু। 

বুধবার (১২ সেপ্টেম্বর) এক সম্মেলনে তিনি এ কথা জানান বলে খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

দুই হাজার আটশ কিলোমিটারের এ রেলরুটের যাত্রাপথে বাংলাদেশ এবং মিয়ানমারকেও যুক্ত করতে চায় চীন। রাষ্ট্রদূত জানান, ভারত এবং চীনের যৌথ উদ্যোগে এই রেল পরিষেবা চালু করতে চায় তার দেশ।

সম্মেলনে মা ঝানু বলেন, ‘বুলেট ট্রেন প্রকল্প যদি বাস্তবে রূপ দেওয়া যায়, তাহলে কলকাতা থেকে কুনমিংয়ে যেতে সময় লাগবে মাত্র কয়েক ঘণ্টা।’ এই প্রকল্প থেকে বাংলাদেশ ও মিয়ানমারও লাভবান হবে বলে তার মত।

তিনি বলেন, এই পথ ধরে নানা ধরণের শিল্প গড়ে উঠতে পারে। ফলে ২৮০০ কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পে জড়িত দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনাও বৃদ্ধি পাবে। ২০১৫ সালে বৃহত্তর মেকং উপ-অঞ্চল সম্মেলনেও এই প্রকল্পের প্রসঙ্গ ওঠে বলে জানান তিনি।

মা ঝানু আরও বলেন, বাংলাদেশ, চীন, ভারত ও মিয়ানমার করিডোরে বাণিজ্য বৃদ্ধিই এই প্রকল্পের উদ্দেশ্য। তিনি আরও যোগ করেন, প্রাচীন আমলের সিল্ক রোড পুনর্জ্জীবিত করে কুনমিং থেকে কলকাতার মধ্যে সংযোগ বৃদ্ধি করতে চায় চীন।।

আপনার ব্যবসাকে সহজ করুন। – বিস্তারিত জানুন

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ