সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাদিসের আলোকে দরুদ পাঠের পাঁচ উপকারিতা মমেক হাসপাতালে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সাগরে নিম্নচাপ, সারাদেশে ভারী বর্ষণের শঙ্কা  মুসলিমদের যারা সন্ত্রাসী বলে তারাই প্রকৃতপক্ষে সন্ত্রাসী: মাওলানা আরশাদ মাদানী সৌদিতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ১৫ লাখ রিয়াল পুরস্কার সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে ডোনাল্ড ট্রাম্পের স্বাগত আস-সুন্নাহ ফাউন্ডেশনে নেওয়া হবে ৭ দাঈ ফজরের নামাজে সিজদারত অবস্থায় ইমামের মৃত্যু শোলাকিয়া ঈদগাহে ১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প, লাগানো হবে নিমগাছ সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ

চাঁদপুরে যাত্রীবাহী লঞ্চে অগ্নিকাণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চাঁদপুর নৌ-টার্মিনালে যাত্রীবাহী লঞ্চ এমভি রফরফে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল পৌনে ৯টায় এ দুর্ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী।

এ ঘটনায় কেউ হতাহত হয়নি। কিন্তু ঘাটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় অল্পের জন্য রক্ষা পায় কয়েক শ যাত্রী। মাঝ নদীতে এ ঘটনা ঘটলে বড় ধরনের বিপর্যয় ঘটে যেত বলে জানিয়েছেন চাঁদপুর জেলা প্রশাসক।

জানা যায়, ঢাকার উদ্দেশে ওই লঞ্চে ওঠা যাত্রী শিমুল জানান, ৯টা ২৮ মিনিটের দিকে ২০০ যাত্রী নিয়ে লঞ্চটি ছাড়ার পরই ইঞ্জিন রুমের পাশে তেলের ড্রামে আগুন লাগে। তাৎক্ষণিকভাবে চাঁদপুর ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়।

ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনার পর যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা হুড়োহুড়ি করে লঞ্চ থেকে নামার চেষ্টা করেন। তবে এ সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে ওই যাত্রীরা ঈগল-৭ এ নিজস্ব গন্তেব্যের উদ্দেশে রওনা দেন।

আপনার ভাবনাকে সহজ করতে এলো বিসফটি। – বিস্তারিত জানুন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ