শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হলেন মাওলানা আহমেদ মাসরুর রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুতে ইসলামী আন্দোলনের মহাসচিবের শোক মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’

গৃহহীনদের জন্য ৫০ লাখ বাড়ি বানাচ্ছেন ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সোমবার দেশব্যাপী ৫০ লাখ বাড়ি তৈরির  সিদ্ধান্ত নেন। তিনি জানান, প্রধানমন্ত্রীর কার্যালয় প্রকল্পটি সরাসরি মনিটর ও বাস্তবায়ন করবে।

প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তান তাহরীকে ইনসাফ (পিটিআই) দলের নির্বাচনি অঙ্গীকারের অংশ হিসেবে সকল মৌলিক সুবিধা সম্বলিত ৫০ লাখ বাড়ি নির্মাণ তার সরকারের অগ্রাধিকার প্রদানকৃত বিষয়।

তিনি বলেন, এই গৃহায়ন উদ্যোগ গৃহহীনদের শুধু মাথা গোঁজার ঠাঁইই দেবে না, লাখ লাখ মানুষের কর্মসংস্থানসহ গৃহায়ন খাতের সাথে জড়িত সকল শিল্পেরও শ্রীবৃদ্ধি করবে।

প্রধানমন্ত্রীর অফিসের এক সরকারী ঘোষণায় বলা হয় যে, প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত ও প্রশাসনিক প্রতিবন্ধকতা দূূর করতে প্রধানমন্ত্রী এ উদ্যোগের মালিকানা নিয়েছেন।

প্রধানমন্ত্রী দু’সপ্তাহের মধ্যে আগাম কাজ শুরুর জন্য সুনির্দিষ্ট সময়সীমাসহ কর্মপরিকল্পনা প্রণয়নের সুপারিশ চূড়ান্ত করার জন্য সংশ্লিষ্ট কমিটিকে নির্দেশ দেন।

আপনার ভাবনাকে সহজ করতে এলো বিসফটি। – বিস্তারিত জানুন

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ