সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাদিসের আলোকে দরুদ পাঠের পাঁচ উপকারিতা মমেক হাসপাতালে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সাগরে নিম্নচাপ, সারাদেশে ভারী বর্ষণের শঙ্কা  মুসলিমদের যারা সন্ত্রাসী বলে তারাই প্রকৃতপক্ষে সন্ত্রাসী: মাওলানা আরশাদ মাদানী সৌদিতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ১৫ লাখ রিয়াল পুরস্কার সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে ডোনাল্ড ট্রাম্পের স্বাগত আস-সুন্নাহ ফাউন্ডেশনে নেওয়া হবে ৭ দাঈ ফজরের নামাজে সিজদারত অবস্থায় ইমামের মৃত্যু শোলাকিয়া ঈদগাহে ১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প, লাগানো হবে নিমগাছ সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ

রাজশাহীতে র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজশাহীর মোহনপুর উপজেলার পাকুরিয়ায় র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুলাল মিয়া (৪৫) নামে এক মাদক বিক্রেতা নিহত হয়েছেন। তিনি উপজেলার হরিহর গ্রামের মৃত ইব্রাহীমের ছেলে। নিহতের মরদেহ বর্তমান মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

সোমবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ৫০৬ পিস ইয়াবা, একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে বলে জানান র‌্যাব-৫ এর উপ-অধিনায়ক এএফএম আশরাফুল ইসলাম।

র‌্যাব-৫ এর উপ-অধিনায়ক এএফএম আশরাফুল ইসলাম জানান, সোমবার গভীর রাতে মোহনপুরে টহলের সময় কমপক্ষে ১০ জনের একটি দল ঘটনাস্থলে র‌্যাবকে দেখে পালাতে চেষ্টা করে।

র‌্যাব তাদের পিছু নিলে তারা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়ে। র‌্যাবও পাল্টা গুলি চালায়। বাকিরা পালাতে সক্ষম হলেও আহত অবস্থায় দুলাল মিয়াকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এসে গেল যাদুকরী মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার

আরও পড়ুন:  সংসদে কওমি মাদরাসা বিল উত্থাপন

আপনার ব্যবসাকে সহজ করুন। – বিস্তারিত জানুন

-আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ