সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাদিসের আলোকে দরুদ পাঠের পাঁচ উপকারিতা মমেক হাসপাতালে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সাগরে নিম্নচাপ, সারাদেশে ভারী বর্ষণের শঙ্কা  মুসলিমদের যারা সন্ত্রাসী বলে তারাই প্রকৃতপক্ষে সন্ত্রাসী: মাওলানা আরশাদ মাদানী সৌদিতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ১৫ লাখ রিয়াল পুরস্কার সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে ডোনাল্ড ট্রাম্পের স্বাগত আস-সুন্নাহ ফাউন্ডেশনে নেওয়া হবে ৭ দাঈ ফজরের নামাজে সিজদারত অবস্থায় ইমামের মৃত্যু শোলাকিয়া ঈদগাহে ১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প, লাগানো হবে নিমগাছ সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ

বজ্রপাতে মাগুরায় চার কৃষক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাগুরা সদর উপজেলার আঠারোখাদা এলাকার রূপদাহ মাঠে মঙ্গলবার দুপুরে বজ্রপাতে চার কৃষক নিহত হয়েছেন। এ ছাড়া পৃথক বজ্রপাতে আহত হয়েছেন আরও তিনজন।

নিহত চারজন হচ্ছেন আঠারোখাদা গ্রামের পাঞ্জু মোল্যার ছেলে রহমত মোল্যা (৪৫), একই গ্রামের ইদ্রিস মোল্যার ছেলে মন্নু মোল্যা (২৫), হোসেন মোল্যার ছেলে ছামিন মোল্যা (৩০) ও সদরের কাশিনাথপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে আকরাম হোসেন (৩০)।

মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ এন ও) আবু সুফিয়ান জানান, দুপুর ২টার দিকে ওই চার কৃষক বৃষ্টির মধ্যে পাটক্ষেতে কাজ করার সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

স্থানীয়রা মাগুরা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা দ্রুত সেখানে গিয়ে নিহতদের উদ্ধার করে। মাগুরা জেলা প্রশাসক আতিকুর রহমান নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে প্রশাসনের পক্ষ থেকে সবধরনের সহযোগিতার কথা জানিয়েছেন।

এদিকে পৃথক বজ্রপাতে সদর উপজেলার হাজরাপুর, রুপাটি ও মহম্মদপুর উপজেলার নাগরা গ্রামে প্রায় একই সময়ে আম্বিয়া (১৪), জেলেখা বেগম (৩৫), ইউসুফ (০৪) নামে চারজন আহত হয়েছেন। তাদের মাগুরা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এসে গেল যাদুকরী মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার

আরও পড়ুন:  সংসদে কওমি মাদরাসা বিল উত্থাপন

আপনার ব্যবসাকে সহজ করুন। – বিস্তারিত জানুন

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ