বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
স্বর্ণের দামে ফের পতন, ভরিতে কমল ৩ হাজার ২৬৬ টাকা যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরায়েলি বাহিনীর অনুপ্রবেশ ও হামলা হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ৩ তেলবাহী জাহাজে আগুন ময়মনসিংহ ইসলামি বইমেলা পরিদর্শনে সিটি প্রশাসক, কিনলেন বই আওয়ামী অপশক্তির তৎপরতা রোধে কঠোর পদক্ষেপ চায় খেলাফত মজলিস আজ লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে শরীয়তপুরে বিকেএমের মতবিনিময় আজ আওয়ার ইসলামের সিরাত সেমিনার, পুরস্কার পাচ্ছেন ৭৫ বিজয়ী মসজিদুল হারামে শিশুর স্ট্রলার প্রবেশে ৫ প্রবেশপথ, অনুমতি যেখানে মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী

মাদরাসা পাঠ্যক্রম পরিবর্তন করতে চায় পাকিস্তানের নতুন সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: পাকিস্তানের নতুন সরকার মাদরাসা পাঠ্যক্রম পরিবর্তন করতে চায়। যেমনটি চেয়েছিলো এর আগের সরকার জেনারেল পারভেজ মোশাররফ।

পারভেজ মোশাররফই সর্বপ্রথম দেশটির মাদরাসা পাঠ্যক্রম পরিবর্তন করার প্রস্তাব তুলেছিলেন। তার সরকার মাদরাসা পাঠ্যক্রম বিবেচনা করে জাতীয় শিক্ষাধারার সঙ্গে মেলাতে প্রস্তাব করে।

বর্তমান সরকার সে প্রস্তাবের ভিত্তিতেই মাদরাসা সিলেবাস পরিবর্তন করতে চায়। ভয়েস অফ আমেরিকার সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন ফেডারেল শিক্ষামন্ত্রী শফকাত মাহমুদ।

তিনি বলেন, দেশে অনেক শিক্ষা প্রতিষ্ঠান ও পাঠ্যক্রম আছে, যার ফলে সমাজের বিভিন্ন চিত্র ও বিভাজন দেখা যায়।

বর্তমান সরকার চায়, মৌলিক পাঠ্যক্রম সব শিক্ষা প্রতিষ্ঠানে থাকতে হবে, চাই তা সরকারি হোক বা বেসরকারি কিংবা মাদরাসা সব শিক্ষা ব্যবস্থা। শিক্ষায় বিভিন্নতার পরিবর্তে এক ধরনের ডিগ্রি অর্জন করলে দেশের উন্নতি বেগমান হবে।

শাফকাত মাহমুদ বলেন, মৌলিক পাঠ্যক্রমে মাদরাসায় পড়ুয়ারাও পড়তে পারবে। পড়ার অনুমতি দেওয়া হবে তাদেরও। এ চিন্তা সামনে রেখে সরকার অচিরেই মাদরাসাগুলিসহ সমস্ত শিক্ষা ব্যবস্থাপকদের সঙ্গে কথা বলবেন।

‘মাদরাসার ছাত্রদের প্রতি আমার কোনো ধারণা ছিল না’

তবে জমিয়তে উলামা ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমান গতকাল এক বিবৃতিতে বলেন, মাদরাসা পাঠ্যক্রম পরিবর্তন করতে সম্মতি দেব না আমরা।

মাদরাসা শিক্ষা বর্তমান সময়ের সঙ্গে মিল রাখে কি না? ভয়েস অফ আমেরিকার এ প্রশ্নের উত্তরে জমিয়তে উলামায়ে ইসলামের মুখপাত্র মাওলানা করিম উসমান বলেন, বিদ্যালয় স্কুল কলেজের পাঠ্যক্রম পরিবর্তন করা যেতে পারে তবে মাদরাসার পাঠ্যক্রম পরিবর্তন সম্ভব নয়।

কারণ তাতে কুরআন হাদিস ও তার ব্যাখ্যা বিশ্লেষণই হলো আসল পাঠ্য। এগুলো কে কিভাবে পরিবর্তন করবে।

জমিয়তে আহলে হাদিসের অধ্যাপক সাজিদ মির মনে করেন মাদরাসা শিক্ষাক্রমের সঙ্গে কিছু আধুনিক কোর্স  মৌলিকভাবে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা যেতে পারে। মাদরাসা শিক্ষার্থীরা ইংরেজি, গণিত বা কম্পিউটার বিজ্ঞান শিক্ষায় এগিয়ে থাকলে ক্ষতি কী, তবে কিছু সেমিনার বা কোর্স পাঠ্যক্রমে দিলেও কুরআন হাদিসে নাক গলানো ঠিক হবে না।

পাà