বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি মরুর বুকে সত্যবাদী কিশোর ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’—রবার্তো কার্লোসকে কাবার ইমামের অভিনন্দন ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭১ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬ টানা বৃষ্টিতে দারুল উলুম দেওবন্দের ‘বাবুজ জাহির’ ভবন ভাঙার সিদ্ধান্ত

ফ্রান্সে ছুরি হামলায় ৭ পথচারী আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফ্রান্সের রাজধানী প্যারিসের রাস্তায় ছুরি হামলার ঘটনা ঘটেছে। এতে সাত পথচারী আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। স্থানীয় সময় ১০ আগস্ট রোববার রাত ১০টা ৪৫ মিনিটে এ ঘটনা ঘটে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনায় সন্ত্রাসী হামলার কোনও আলামত পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, ছুরি ও লোহার রড নিয়ে হামলা চালানো আফগান নাগরিককে আটক করা হয়েছে।
স্থানীয় সময় রাত ১০টা ৪৫ মিনিটের দিকে উত্তর পূর্বাঞ্চলীয় ফ্রান্সের ১৯তম প্রশাসনিক এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

হামলাকারী হঠাৎ করে পথচারীদের ওপর হামলা শুরুর প্রথমে এমকে২ সিনেমা হলের সামনে দুই পুরুষ ও এক নারীকে ছুরিকাঘাত করে।

ওই সময়ে পাশে খেলতে থাকা কয়েক যুবক তাকে লক্ষ্য করে বল ছুঁড়ে মারে আর তাকে থামানোর চেষ্টা করে। তবে তাদের আঘাত করে পালিয়ে যায় হামলাকারী। এরপরই দুই ব্রিটিশ পর্যটকের ওপর হামলা চালানো হয়।

আহতদের মধ্যে অন্তত দুইজন ব্রিটিশ পর্যটকও রয়েছেন।

যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, আমরা জরুরি ভিত্তিতে ওই ঘটনার তদন্ত করছি আর ফরাসি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি।

উল্লেখ্য, ২০১৫ সালে ফ্রান্সের রাজধানী প্যারিসে ভয়াবহ বিস্ফোরণে নিহত হয়েছিলেন শতাধিক মানুষ। এখনও দেশটিতে সতর্কতা জারি রয়েছে।

বিসফটি কী, কিভাবে আপনার ব্যবসাকে সহজ করে? – বিস্তারিত জানুন

আরও পড়ুন: হাসপাতাল থেকে উম্মাহর প্রতি হাজি আবদুল ওয়াহহাবের বার্তা

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ