বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৭ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
ত্রয়োদশ সংসদে শোক প্রস্তাবে নিজামী, সাঈদী, হাদিসহ বিভিন্ন নেতার নাম ত্রয়োদশ সংসদে রাষ্ট্রপতির নাম ঘোষণার পরই হট্টগোল জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ছুটির দিনেও খোলা থাকবে বিপিসির ডিপো রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস স্পিকার-ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিত্ব করবেন যারা স্পিকার হয়েই বিএনপির স্থায়ী কমিটির পদ ছাড়লেন হাফিজ উদ্দিন বেফাকের ৪ ক্লাসের নুরানি সিলেবাসের নতুন বই বাজারে বেগম খালেদা জিয়াসহ দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে শোক প্রস্তাব ইরানকে মধ্যপ্রাচ্যে হামলা বন্ধ করার আহ্বান নিরাপত্তা পরিষদের মন্ত্রিসভায় ঠাঁই পেলেন আহমদ আযম খান

চট্টগ্রাম ইসলামিক দা’ওয়াহ কাউন্সিলের প্রতিযোগিতা সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইশতিয়াক সিদ্দিকী: বিশ্বাস ও চিন্তার শুদ্ধতায় ই’তিদালী প্লাটফর্ম ‘চট্টগ্রাম ইসলামিক দা'ওয়াহ কাউন্সিল’ এর ব্যবস্থাপনায় 'আকাঈদবিষয়ক প্রতিযোগিতা' অনুষ্ঠিত হয়েছে।

গতকাল (৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম চাঁদগাঁও এরাবিয়ান ইন্টারন্যাশনাল মাদরাসা মিলনায়তনে সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এতে চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলের কওমী, আলিয়া ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামিক দা'ওয়াহ কাউন্সিল এর আহবায়ক চট্টগ্রাম জামেয়া দারুল মা'আরিফ এর সিনিয়র মুহাদ্দিস মাওলানা এনামুল হক সিরাজ, সদস্য সচিব মাওলানা হেলালুদ্দীন, মাওলানা শোয়েব আল কাসেমী, মাওলানা আবদুল হালিম ফয়সাল, মাওলানা আবদুল্লাহ আল মামুন, মাওলানা মিজানুর রহমান, মাওলানা হাফেজ এহছান, মাওলানা মাহবুবুল মান্নান, মাওলানা সরওয়ার কামাল প্রমুখ।

ইসলামিক দা'ওয়াহ কাউন্সিল এর আহবায়ক মাওলানা এনামুল হক সিরাজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ও আন্তরিক মোবারকবাদ জানান।

আয়োজকদের সাথে কথা বলে জানা যায়, প্রতিযোগিতার জন্য আবেদন করেছিল ৭০জন। উপস্থিত ছিল ৪৭জন। ১৫ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে।

একমাসের মধ্যে পুরস্কার বিতরণ অনু্ষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রথম পুরস্কার ৫০০০, দ্বিতীয় ৩০০০, তৃতীয় ২০০০, চতুর্থ ১০০০ ও পঞ্চম পুরস্কার ৫০০ টাকা।

এ ছাড়াও আনুমানিক দশজনকে পুরস্কার দেওয়া হবে জানিয়েছেন আয়োজক কর্তৃপক্ষ।

বিসফটি – বিস্তারিত জানুন

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ