বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৭ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
ত্রয়োদশ সংসদে শোক প্রস্তাবে নিজামী, সাঈদী, হাদিসহ বিভিন্ন নেতার নাম ত্রয়োদশ সংসদে রাষ্ট্রপতির নাম ঘোষণার পরই হট্টগোল জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ছুটির দিনেও খোলা থাকবে বিপিসির ডিপো রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস স্পিকার-ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিত্ব করবেন যারা স্পিকার হয়েই বিএনপির স্থায়ী কমিটির পদ ছাড়লেন হাফিজ উদ্দিন বেফাকের ৪ ক্লাসের নুরানি সিলেবাসের নতুন বই বাজারে বেগম খালেদা জিয়াসহ দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে শোক প্রস্তাব ইরানকে মধ্যপ্রাচ্যে হামলা বন্ধ করার আহ্বান নিরাপত্তা পরিষদের মন্ত্রিসভায় ঠাঁই পেলেন আহমদ আযম খান

কিশোরগঞ্জে ইশা ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠা বার্ষিকী সভা ও র‌্যালি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নূরুল জান্নাত মান্না, কিশোরগঞ্জ থেকে : শুক্রবার (৭ সেপ্টেম্বর ’১৮) বিকাল ৩টায় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

ইশা ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা সভাপতি ছাত্রনেতা জোবায়ের আহমাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহা. হুমায়ুন কবীরের সঞ্চালনায় শহরের একরামপুরস্থ আইএবি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা সভাপতি ও ইশা ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি হাফেজ মাও. আলমগীর হোসাইন তালুকদার।

তিনি তার বক্তব্যে আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরাপদ করার দাবী জানিয়ে সরকারকে হুঁশিয়ার করে বলেন, আগামী নির্বাচনে কোনো ধরণের কারচুপি বা ভোট ডাকাতি সহ্য করা হবে না।

আগামী জাতীয় নির্বাচনে যদি ২০১৪ সালের মতো প্রহসনের পরিকল্পনা করা হয়, তাহলে কঠোর হস্তে দমন করা হবে।

এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রচার ও যোগাযোগ বিষয়ক সম্পাদক মুহাম্মাদ শরিফুল ইসলাম।

প্রধান আলোচক তার বক্তব্যে বলেন, এদেশের ছাত্রদের আদর্শনির্ভর ছাত্র রাজনীতির চর্চা করার জন্য ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ব্যতিত আর কোন সংগঠন নেই। অন্য সংগঠনগুলো প্রায় সবাই হল দখল, টেন্ডারবাজী, চাঁদাবাজী, ইভটিজিং ধর্ষণসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত হয়ে গেছে। যার কারণে এখন আদর্শ বাঞ্চিত ছাত্রদের একমাত্র ঠিকানা হয়ে দাড়িয়েছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইশা ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাও. নোমান আহমাদ, জেলা ইসলামী আন্দোলনের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ফারুকী, জেলা ইশা ছাত্র আন্দোলনের সাবেক সহ সভাপতি নাজিমুদ্দীন খান, প্রশিক্ষণ সম্পাদক আল আমিন প্রমুখ।

এসময় এস.এস.সি ও দাখিল পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাও প্রদান করা হয়।

পরে ইশা ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা সভাপতি জোবায়ের আহমাদের নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি শহীদি মসজিদের সামনে থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করার পর একই জায়গায় গিয়ে মিলিত হয়ে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ইশা ছাত্র আন্দোলনের সহ সভাপতি মুহা. এমদাদুল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক মুহা. আব্দুল্লাহ বিন রশিদ, অর্থ সম্পাদক আবরারুল হক্ব, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু বকর সিদ্দিক, আলিয়া মাদরাসা বি.সম্পাদক ফাইজুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ।

বিসফটি – বিস্তারিত জানুন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ