সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাদিসের আলোকে দরুদ পাঠের পাঁচ উপকারিতা মমেক হাসপাতালে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সাগরে নিম্নচাপ, সারাদেশে ভারী বর্ষণের শঙ্কা  মুসলিমদের যারা সন্ত্রাসী বলে তারাই প্রকৃতপক্ষে সন্ত্রাসী: মাওলানা আরশাদ মাদানী সৌদিতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ১৫ লাখ রিয়াল পুরস্কার সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে ডোনাল্ড ট্রাম্পের স্বাগত আস-সুন্নাহ ফাউন্ডেশনে নেওয়া হবে ৭ দাঈ ফজরের নামাজে সিজদারত অবস্থায় ইমামের মৃত্যু শোলাকিয়া ঈদগাহে ১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প, লাগানো হবে নিমগাছ সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ

যশোরে এক কৃষককে পুড়িয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  যশোরের অভয়নগরে তৈয়ব শেখ (৫৫) নামে এক কৃষককে গায়ে পেট্রল ঢেলে পুড়িয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার বাঘুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তৈয়ব শেখ ওই গ্রামের মৃত কেরামত শেখের ছেলে।

নিহতের ছেলে সাগর শেখ জানান, প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে তার বাবা ঘরের বারান্দায় ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ২টার দিকে বাবার চিৎকারে তাদের ঘুম ভাঙে।

এ সময় তারা তার বাবার গায়ের লাগা আগুন নিভিয়ে দ্রুত তাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে স্থানান্তরিত করলে চিকিৎসাধীন শুক্রবার সকালে তার মৃত্যু হয়।

অভয়নগর থানার ওসি আলমগীর হোসেন জানান, ঘটনাস্থলে গিয়ে আমরা পেট্রলের গন্ধ এবং আগুন দেয়ার কাজে ব্যবহৃত মশাল জাতীয় একটি বস্তু পেয়েছি। তদন্তসাপেক্ষে এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিসফটি – বিস্তারিত জানুন

আরো পড়ুন-
‘সমকামী নারীকে প্রথমেই বেত্রাঘাতে ইসলামের গুণাবলি প্রকাশ পায়নি’
জেরুসালেম থেকে দূতাবাস সরানোর সিদ্ধান্ত প্রত্যাহার করলো প্যারাগুয়ে
‘আমাকে একটু বেশি মানুষ রিসিভ করেছে এতে দোষের কী?


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ