বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

তুরস্কের প্রথম তৈরি হেলিকপ্টার সফলভাবে উড়লো আকাশে (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: সফলভাবে উড়লো তুরস্কের প্রথম তৈরি হেলিকপ্টার টি-৬২৫। বৃহস্পতিবার আঙ্কারার কাহরামাঙ্কাজান বিভাগে তার্কিশ অ্যারোস্পেস ইন্ডাসট্রিম (টিএআই) হেলিকপ্টারটি উড্ডয়ন করায়।

সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তি ও কাঁচামাল ব্যবহার করে টি-৬২৫ মডেলের হেলিকপ্টারটি তৈরি করেছে টিএআই। বৃহস্পতিবার টার্কিশ ডিফেন্স ইনডাস্ট্রিমজ (এসএসবি) সামাজিক মাধ্যম টুইটারে তাদের অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করেছে।

তুরস্কের ডিফেন্স ইনডাস্ট্রিজের আন্ডারসেক্রেটারি ইসমাইল দেমিরও টুইটারে তার নিজের অ্যাকাউন্টে হেলিকপ্টারটি ওড়ানোর ভিডিও প্রকাশ করেছেন।

প্রেসিডেন্ট এরদোগান দ্বিতীয়বার দায়িত্ব নেয়ার পর ১০০ দিনের যে কর্মপরিকল্পনা ঘোষণা করেছিলেন তারই অংশ হিসেবে দ্রুত এ হেলিকপ্টার তৈরি শেষ করা হয়।

তুরস্কের ডিফেন্স ইনডাস্ট্রিজের তত্ত্বাবধানে ২০১৩ সালে হেলিকপ্টার তৈরির কাজ শুরু করে টিএআই। আগামী দুই বছরের মধ্যে ব্যাপকহারে এ হেলিক্প্টার নির্মাণ সম্ভব হবে বলে আসা করছে সংশ্লিষ্টরা

সূত্র:  আনাদোলু এজেন্সি

বিসফটি – বিস্তারিত জানুন

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ