মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ।। ৪ কার্তিক ১৪৩৩ ।। ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৩৯ হাজার আখচাষিকে প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী নেত্রকোনায় কানিজ নেওয়াজ মাদরাসায় ১১ পদে শিক্ষক-কর্মচারী নিয়োগ মসজিদুল হারামে তাওয়াফ-সাঈতে বৈদ্যুতিক যানের ভাড়া কত যুক্তরাষ্ট্রের কারাগারে ইসলামের পথে বন্দীরা, কী বলছে গবেষণা? আঞ্জুমানে হেফাজতে ইসলামের ইসলাহি ইজতেমা সফল করতে কেরানীগঞ্জে আলেমদের সঙ্গে মতবিনিময় এশার জামাতে তৃতীয় রাকাতের সেজদায় গিয়ে আর উঠলেন না তিনি নিউইয়র্কে দোয়া মাহফিলে পীর সাহেব চরমোনাই ‘শিগগিরই প্যারিস মুসলিম সংখ্যাগরিষ্ঠ শহর হবে’, মন্তব্য ট্রাম্পের সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়তে চান প্রধানমন্ত্রী প্রতিদিন কয়টি ডিম খাওয়া ভালো? 

ইসলামী ছাত্র মজলিসের কমিটি, সভাপতি আতাউল্লাহ সম্পাদক উবায়দুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২০১৮-১৯ সেশনের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন মুহাম্মদ আতাউল্লাহ হোসাইনী এবং সেক্রেটারী জেনারেল মনোনীত হয়েছেন মুহাম্মদ উবায়দুর রহমান।

নবনির্বাচিত সভাপতিকে শপথ করান প্রধান নির্বাচন কমিশনার ও বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হক।

আজ সকালে রাজধানীর পুরানা পল্টনস্থ দারুল খিলাফাহ মিলনায়তনে সদ্য বিদায়ী কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ রহমত আলীর সভাপতিত্বে ও সেক্রেটারী জেনারেল সাইদুর রহমান সানীর পরিচালনায় অনুষ্ঠিত সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হক।

আরো বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ন-মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা কোরবান আলী, কেন্দ্রীয় আর্ন্তজাতিক সম্পাদক মাওলানা হোসাইন হাবীবুর রহমান, সাবেক কেন্দ্রীয় সভাপতিদের মধ্যে মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা হারুনুর রশীদ ভূইয়া, এডভোকেট শেখ শুয়াইব আহমদ, মুফতি আব্দুর রহীম সাঈদ, সাবেক নোয়াখালী জেলা সভাপতি মাওলানা আবু ইউসুফ মুহাম্মদ নাসির, সাবেক কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ জাহাঙ্গীর হোসাইন, বায়তুলমাল সম্পাদক রেজওয়ান হোসাইন, সাবেক মহানগর সভাপতি মাওলানা আব্দুল মুমিন, মাওলানা আমানুল্লাহ, সিলেট জেলা সভাপতি নাইম উদ্দিন, বাংলাদেশ খেলাফত মজলিস রিয়াদ শাখার প্রচার সম্পাদক মাওলানা মুখলিছুর রহমান প্রমুখ।

বিসফটি – বিস্তারিত জানুন

-আরআর