শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

জেরুসালেম থেকে দূতাবাস সরানোর সিদ্ধান্ত প্রত্যাহার করলো প্যারাগুয়ে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: প্যারাগুয়ে জেরুসালেম থেকে তাদের দূতাবাস তেলআবিবে স্থানান্তরের ঘোষণা দিয়ে তা প্রত্যাহার করেছে আজ।

গতকাল অধিকৃত ফিলিস্তিনের জেরুসালেম শহর থেকে দূতাবাস সরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছিলো প্যারাগুয়ে। এ সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে প্যারাগুয়েতে ইসরায়েলি দূতাবাস বন্ধ করে দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

এর পরেই আজ প্যারাগুয়ে তাদের সিন্ধান্ত থেকে ফিরে এসে স্থানান্তর প্রত্যাহার করেছে বলে খবর দিয়েছে আল-আরাবিয়া উর্দু।

প্যারাগুয়ের এ সিদ্ধান্ত জেরুসালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি লাভের ক্ষেত্রে চপেটাঘাত বলে মনে করা হচ্ছে

প্যারাগুয়ের পররাষ্ট্রমন্ত্রী দূতাবাস স্থানান্তরের বিষয়ে সাংবাদিকদের একটি প্রশ্নের জবাবে বলেন, তেল আবিব থেকে দূতাবাস স্থানান্তর ছিলো মিডিল ইস্টের শান্তি রক্ষা করার জন্য কূটনৈতিক ও রাজনৈতিক প্রচেষ্টা।

এখন আমরা এ বিষয়ে চিন্তা করে তা আবারো তেল আবিবে নিয়ে যাওয়ার সিন্ধান্ত নিলেও তা এখন আর হচ্ছে না।

তিনি বলেন, প্যারাগুয়ে মন্ত্রীসভার বৈঠকে দূতাবাসের সিদ্ধান্ত পূর্ব জেরুজালেম এ থাকার সিন্ধান্ত হয়। তাই আমরা আর স্থানান্তরের বিষয়ে চিন্তা করছি না।

এদিকে, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বুধবার দূতাবাস স্থানান্তরের এ সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে প্যারাগুয়েতে ইসরায়েলি দূতাবাস বন্ধ করে দিয়েছিলো। এখন আবার তাদের মধ্যে শান্তি আলোচনার মাধ্যমে বিষয়টির খোলাসা হয়েছে বলে মনে করছে বিশ্ব গণমাধ্যম।

সূত্র: আল-আরাবিয়া উর্দু

বিসফটি – বিস্তারিত জানুন

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ