মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আতঙ্কিত হয়ে আমানত তোলা গ্রাহকদের বিশেষ সুবিধা দিচ্ছে ইসলামী ব্যাংক তৃণমূলে সাংগঠনিক তৎপরতা বাড়ানোর আহ্বান জমিয়ত মহাসচিবের দারুল উলুম সাবিলুস সালাম হায়দরাবাদের শায়খুল হাদিসের ইন্তেকাল দুপুরের মধ্যে ঢাকাসহ ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইরানের সঙ্গে চুক্তি সই হয়েছে, বিস্তারিত শিগগির প্রকাশ হবে: ট্রাম্প সৌদি আরবে হিজরি নববর্ষ শুরু, ২৫ জুন পবিত্র আশুরা ৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

পাঁচ ওয়াক্ত নামাজের আগে কাবায় চলে পরিচ্ছন্নতা অভিযান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পবিত্র ভূমি মক্কার কাবা পাঁচ ওয়াক্ত নামাজের আগে জীবানুমুক্ত ও পরিস্কার করা হয়। সব শেষে বিশেষ সুগন্ধি ছড়িয়ে দেয়া হয় কাবার আশেপাশে।

মসজিদের দায়িত্বে থাকা হাসান আল-জাওবিয়াহরি বলেন, প্রত্যেকটি আজানের আগে কাবার চার পাশ ও আল মুলতাহিম (কালো পাথর ও কাবার দরজার মধ্যবর্তী স্থান) পরিষ্কার করা হয়।

পরিচ্ছন্নতা অভিযানে কাবার চারপাশ পরিস্কার করা হয়। দুই ধাপে চলে চলে এ অভিযান: প্রথমে জীবানুমুক্ত করা হয় এরপর বিশেষ সুগন্ধি ছড়ানো হয়।

হাসান আল-জাওবিয়াহরি বলেন, ওই সুগন্ধিটি বিশেষভাবে কালোপাথরের জন্যই তৈরি করা হয়েছে। প্রত্যেক নামাজের আগে ১৫ মিনিট ধরে চলে পরিচ্ছন্নতা অভিযান।

কাবায় সবসময় মুসল্লিরা থাকেন। অনেকে তাওয়াফ কিংবা প্রার্থনা করতে আসেন। পরিচ্ছনতা অভিযান শুরুর আগে সবাইকে সরিয়ে নেয়া হয়।

হাসান আল-জাওবিয়াহরি আরও বলেন, গ্রান্ড মসজিদ পরিষ্কার করার এ প্রক্রিয়া পুরো দিন-রাত ধরেই চলে। সূত্র: সৌদি গেজেট।

আরও সংবাদ- পাকিস্তানের ১৩তম প্রেসিডেন্ট হলেন ড. আরিফ আলভি

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ