বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি মরুর বুকে সত্যবাদী কিশোর ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’—রবার্তো কার্লোসকে কাবার ইমামের অভিনন্দন ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭১ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬ টানা বৃষ্টিতে দারুল উলুম দেওবন্দের ‘বাবুজ জাহির’ ভবন ভাঙার সিদ্ধান্ত

কলকাতায় রাস্তার ওপর ফ্লাইওভার ধস, নিহত ৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লা তামিম: ভারতের কলকাতায় একটি রেললাইনের ওপর দিয়ে যাওয়া ফ্লাইওভারের একাংশ ভেঙে পড়ার পর অন্তত ৬ জন নিহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে।আরো অনেকে ধ্বংসস্তুপের ভেতর আটকা পড়েছেন বলে আশংকা করা হচ্ছে।

পুলিশ বলছে, তারা অন্তত পাঁচটি মৃতদেহ উদ্ধার করেছেন। পরে আহতদের একজনকে মৃত ঘোষণা করেছেন।

ভেঙে পড়ার সময় ফ্লাইওভারটির ওপর দিয়ে অনেক যানবাহন চলছিল। প্রত্যক্ষদর্শীরা বলছেন, বিকেল পাঁচটার দিকে দক্ষিণ কলকাতার আলিপুরের মাঝেরহাট এলাকায় ধসে পড়ার ঘটনাটি ঘটে।

রেললাইন ও তার পাশ দিয়ে বয়ে যাওয়া একটি খালের ঠিক ওপরে ফ্লাইওভারের খানিকটা অংশ সম্পূর্ণ ভেঙে মাটিতে পড়েছে, আর একটি অংশ কোণাকুণি হয়ে আছে।

ধসে পড়া অংশটি বিরাট খাদের মতো দেখাচ্ছে। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর ছবিতে দেখা যাচ্ছে, একাধিক গাড়ি ও একটি বাস সেখানে আটকে আছে।

কলকাতার দক্ষিণাঞ্চলের সাথে সংযোগ রক্ষাকারী একটি ব্যস্ত রাস্তার ওপর ফ্লাইওভারটি তৈরি। ঘটনাস্থলে এখন ব্যাপক উদ্ধার তৎপরতা চলছে যাতে পুলিশ ও সেনাবাহিনীও যোগ দিয়েছে।

সূত্র: বিবিসি

ব্যবসার নিয়ে জটিলতার দিন শেষ – বিস্তারিত জানুন

‘বর্তমানে ইসলামিক স্কুল নির্মাণ মসজিদ নির্মাণ থেকেও গুরুত্বপূর্ণ’
তালাকের মহামারি; সমাজের দুই বাহুর ভাবনা!

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ