শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’ স্বামী-স্ত্রীর কেউ পরকীয়ায় জড়ালে অপরজনের করণীয় কী? তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন পূর্বাভাস  ‘সুন্দর বাংলাদেশ গড়ার কাজ তরুণদেরই শুরু করতে হবে’ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মহিলা ইউনিটের ৩৬ সদস্যের কমিটি ঘোষণা ‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে ঢুকে সংস্কার থেকে সরে এসেছে’ নামাজ দীনের স্তম্ভ, অন্য সব আমল যাচাইয়ের মাপকাঠি: শায়খ জুহানি

এ বছর হজ করেছেন ২৩ লাখ ৭১ হাজার ৬৭৫ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবসহ সারা বিশ্ব থেকে সদ্য সমাপ্ত পবিত্র হজে (১৪৩৯ হিজরী) মোট অংশগ্রহণকারীর সংখ্যা ছিল ২৩ লাখ ৭১ হাজার ৬৭৫ জন। তাদের শতকরা ৫৩ জন পুরুষ ও ৪৭ জন নারী। এর মধ্যে সৌদি আরব ছাড়া বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশ থেকে হজ করেছেন ১৭ লাখ ৫৮ হাজার ৭২২ জন।

সৌদি আরবের পরিসংখ্যান অধিদফতর থেকে প্রাপ্ত তথ্যের বরাত দিয়ে ধর্মমন্ত্রণালয়ের হজ বুলেটিন সোমবার এ তথ্য প্রকাশ করেছে।

এদিকে গতকাল (২ সেপ্টেম্বর) পর্যন্ত পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে ৫৭টি ফ্লাইটে সর্বমোট ২১ হাজার ৭ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৩২টি ও সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট ২৫টি।

চলতি বছর পবিত্র হজ পালনের জন্য বিমান বাংলাদেশ ও সৌদি এয়ারলাইন্সের মোট ৩৭১টি ফ্লাইটে বাংলাদেশ থেকে সর্বমোট ১ লাখ ২৭ হাজার ২৯৮ জন (ব্যবস্থাপনা সদস্যসহ) সৌদি আরবে যান। হজ পালন শেষে হাজিদের নিয়ে বিমান বাংলাদেশ ও সৌদি এয়ারলাইন্সের ফিরতি ফ্লাইট শুরু হয়েছে গত ২৭ আগস্ট, শেষ হবে আগামী ২৭ সেপ্টেম্বর।

আরও পড়ুন: আল্লাহ বলেছেন তাঁর সাথে ব্যবসা করলে প্রফিট হবে পাক্কা ১০ গুণ!

এখন ব্যবসার হিসাব হবে সফটওয়ারে – বিস্তারিত জানুন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ