রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শাপলা চত্বরের ঘটনায় প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা হবে: ধর্মমন্ত্রী ‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে ইসলামী আন্দোলন

রাজধানীতে খতিব নিয়োগ; আগ্রহীরা যোগাযোগ করুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দারুল ইহসান ট্রাস্ট পরিচালিত, দারুল ইহসান কমপ্লেক্স কেন্দ্রীয় মসজিদ, ইপিজেড, আশুলিয়া, ঢাকা এর জন্য একজন খতীব নিয়োগ দেয়া হবে।

প্রার্থীর যোগ্যতা ও অভিজ্ঞতা

১. দাওরা হাদীস (তাকমীল) ও ইফতা কোর্স সম্পন্ন।

২. আমল-আখলাখ ও আকীদা-বিশ্বাসে আহলুস্ সুন্নাহ ওয়াল জামাআহ এর অনুসারী।

৩. বিশুদ্ধ তিলাওয়াত ও বিশুদ্ধ বাংলা উচ্চারণে সক্ষম।

৪. কুরআনের বিশুদ্ধ তাফসীরে পারদর্শী।

৫. দলীলসহ বিষয়ভিত্তিক ও যুগোপযোগী ভারসাম্যপূর্ণ আলোচনায় পারদর্শী এবং গভীর জ্ঞানের অধিকারী।

৬. মুসল্লীদের পক্ষ থেকে উত্থাপিত যে কোন সমস্যার হাদীস ও ফিকহভিত্তিক সমাধানদানে সক্ষম।

৭. প্রতিষ্ঠিত খতীব হিসেবে কমপক্ষে দশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন।

৮. কোন কওমী মাদরাসার দায়িত্বরত মুফতী বা মুহাদ্দিস অথবা ইসলামিক স্টাডিজে অনার্স-মাস্টার্স ডিগ্রিধারীগণ অগ্রগণ্য।

সম্মানী

মাসে চারটি জুমআ-এর জন্য সম্মানী দেয়া হবে সর্বসাকুল্যে 20,000/ (বিশ হাজার) টাকা।

সূত্র: মুফতি দেলোয়ার বিন গাজী এর ফেসবুক টাইমলাইন

বিস্তারিত জানতে ক্লিক করুন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ