বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি মরুর বুকে সত্যবাদী কিশোর ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’—রবার্তো কার্লোসকে কাবার ইমামের অভিনন্দন ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭১ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬ টানা বৃষ্টিতে দারুল উলুম দেওবন্দের ‘বাবুজ জাহির’ ভবন ভাঙার সিদ্ধান্ত

নতুন আলোচনা শুরু ইরান-ব্রিটেনের মধ্যে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরানের সঙ্গে নতুন করে দ্বিপক্ষীয় আলোচনা শুরু করতে ব্রিটেনের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা বিষয়ক উপ পররাষ্ট্রমন্ত্রী অ্যালেস্টেয়ার বার্ট তেহরান সফরে এসেছেন।

শনিবার তিনি ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচির সঙ্গে বৈঠক করবেন বলে কথা রয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, পরমাণু সমঝোতা থেকে আমেরিকা বেরিয়ে যাওয়া সত্ত্বেও লন্ডনের সঙ্গে তেহরানের অর্থনৈতিক সহযোগিতা অব্যাহত রাখা ও একতরফা মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও দ্বিপক্ষীয় ব্যবসায়িক লেনদেনে অর্থ আদান-প্রদানের উপায় নিয়ে মূলত বৈঠকে আলোচনা হবে।

সেইসঙ্গে দু’পক্ষ মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি নিয়েও মতবিনিময় করবেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পরমাণু সমঝোতা থেকে একতরফাভাবে বেরিয়ে যাওয়ার পর এই প্রথম ব্রিটেনের কোনো উপ পররাষ্ট্রমন্ত্রী তেহরান সফরে এলেন।

ইউরোপীয় ইউনিয়ন যখন আমেরিকাকে ছাড়াই পরমাণু সমঝোতা টিকিয়ে রাখার চেষ্টা করছে তখন এ সফর অনুষ্ঠিত হচ্ছে।

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা ফেডেরিকা মোগেরিনি গতকাল (শুক্রবার) আবারো ইরানের পরমাণু সমঝোতা বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ করেছেন।

তিনি ব্রাসেলসে এক বক্তৃতায় বলেন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে যে প্রতিবেদন প্রকাশ করেছে তাকে স্বাগত জানিয়ে আমরা পরমাণু সমঝোতা বাস্তবায়নের কাজ এগিয়ে নিয়ে যাব।

আইএইএ বৃহস্পতিবার তার ত্রৈমাসিক প্রতিবেদনে বলেছে, ইরানের পরমাণু কর্মসূচি বেসামরিক লক্ষ্যে পরিচালিত হচ্ছে এবং দেশটি পরমাণু সমঝোতা পুরোপুরি মেনে চলছে।

সূত্র: আনাদুলো এজন্সি

এখন ব্যবসার হিসাব হবে সফটওয়ারে – বিস্তারিত জানুন

আরো পড়ুন-

তালাকের মহামারি; সমাজের দুই বাহুর ভাবনা!
বিশ্বমুহাম্মদ সা. এর ব্যঙ্গচিত্রের প্রতিবাদে উত্তাল 

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ