বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি মরুর বুকে সত্যবাদী কিশোর ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’—রবার্তো কার্লোসকে কাবার ইমামের অভিনন্দন ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭১ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬ টানা বৃষ্টিতে দারুল উলুম দেওবন্দের ‘বাবুজ জাহির’ ভবন ভাঙার সিদ্ধান্ত

থেরেসা মে’কে হত্যাচেষ্টায় বাংলাদেশি নাইমুরের যাবজ্জীবন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মেকে হত্যার ষড়যন্ত্র করায় বাংলাদেশি বংশোদ্ভূত নাইমুর জাকারিয়া রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে।

নাইমুর থেরেসা মে’র অফিসে বিস্ফোরণ ঘটিয়ে ভেতরে ঢুকে হত্যার পরিকল্পনা করেছিল। ২১ বছর বয়সী এই যুবকের এমন পরিকল্পনার তথ্য ইতোমধ্যেই পেয়েছে আদালত।

উত্তর লন্ডনে পরিবারের সঙ্গে বসবাস করতেন তিনি। গোয়েন্দারা ২০১৭ সালের ২৮ নভেম্বর তাকে গ্রেপ্তার করেন।

তার বেশ কিছু আপত্তিকর কাজের কারণে গত বছর অগাস্টে তাকে আটক করেছিল পুলিশ।ব্রিটেনে হামলা চালানোর জন্য তিনি ইসলামিক স্টেটের সঙ্গে অনলাইনে যোগাযোগ করছিলেন বলে ধারণা করছেন তারা।

এখন ব্যবসার হিসাব হবে সফটওয়ারে – বিস্তারিত জানুন

আদালতে বলা হয়, সিরিয়ায় গিয়ে আইএসে যোগ দেওয়া এক চাচার সঙ্গে যোগাযোগ ছিল নাইমুরের। ওই চাচাই তাকে ব্রিটেনে হামলা চালানোর জন্য উৎসাহিত করেছিলেন বলে জানিয়েছে আদালত।

আরও পড়ুন

রাসুলের শানে বেয়াদবি বন্ধে ভিন্নরকম উদ্যোগ নিচ্ছেন ইরমান খান (ভিডিও)

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ