বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি মরুর বুকে সত্যবাদী কিশোর ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’—রবার্তো কার্লোসকে কাবার ইমামের অভিনন্দন ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭১ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬ টানা বৃষ্টিতে দারুল উলুম দেওবন্দের ‘বাবুজ জাহির’ ভবন ভাঙার সিদ্ধান্ত

অন্তত ৩ মাস সবুর করুন: ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম:  পাকিস্তানের নব নির্বাচিত প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, তার আগে ক্ষমতায় থাকা পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের রেখে যাওয়া আন্তর্জাতিক চুক্তিগুলো পুনর্বিবেচনা করবে তার সরকার।

দেশের গণমাধ্যমকে তার সরকারের সমালোচনা করতে অন্তত আগামী তিনটি মাস অপেক্ষা করে ধৈর্য ধরতে অনুরোধ করেছেন তিনি।

তিনি আরো বলেন, এই তিন মাস তার সরকারের কার্যক্রম দেখেই যেনো সমালোচনায় নামেন সবাই। প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিভিন্ন টেলিভিশনের অ্যাংকরদের সঙ্গে আলোচনা শেষে শুক্রবার ইমরান খান এ অনুরোধ জানিয়েছেন তাদের প্রতি।

এ সময় ক্ষমতাসীন তেহরিক-ই-ইনসাফ পার্টির বিভিন্ন দায়িত্ব নিয়ে ইমরান খানের সঙ্গে কথা বলেন গণমাধ্যম কর্মীরা।

ইমরান খান বলেন, আমাদের সরকারের পারফরমেন্স নিয়ে সমালোচনায় নামার আগে অন্তত তিনটি মাস অপেক্ষা করুন। এই তিন মাসের মধ্যে বর্তমানে যেভাবে সরকার পরিচালিত হচ্ছে, তা ব্যাপকভাবে বদলে যাবে।

তার আগের সরকারের বিতর্কিত চুক্তি সম্পর্কে জানতে চাইলে ইমরান খান বলেন, তার পূর্বসূরির সই করা সব চুক্তিই তিনি পুনর্বিবেচনা করবেন।

পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেন, তার আগের সরকারের চুক্তিগুলো বাতিল করে দেয়ার কথা বলেননি ইমরান খান। তিনি বলেছেন, এসব চুক্তি পুনর্বিবেচনা করা হবে। আপনারা কিছুৃ দিনের মধ্যেই এ সরকারের কাজগুলো নিজেদের চোখে দেখতে পাবেন । সে জন্য আমাদেরকে সহযোগিতা করতে হবে।

এখন ব্যবসার হিসাব হবে সফটওয়ারে – বিস্তারিত জানুন

আরো পড়ুন-

তালাকের মহামারি; সমাজের দুই বাহুর ভাবনা!
বিশ্বমুহাম্মদ সা. এর ব্যঙ্গচিত্রের প্রতিবাদে উত্তাল 
ফিলিস্তিনিদের জন্য জাতিসংঘ তহবিলে অর্থায়ন বন্ধ করছে যুক্তরাষ্ট্র

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ