বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি মরুর বুকে সত্যবাদী কিশোর ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’—রবার্তো কার্লোসকে কাবার ইমামের অভিনন্দন ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭১ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬ টানা বৃষ্টিতে দারুল উলুম দেওবন্দের ‘বাবুজ জাহির’ ভবন ভাঙার সিদ্ধান্ত

মুসলিমবিশ্ব সজাগ থাকলে অসভ্যরা আস্ফালনের সুযোগ পাবে না: যুব মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নেদারল্যান্ডের ইসলামবিদ্বেষী এমপি কর্তৃক মানবতার নবি হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননাকর কার্টুন প্রতিযোগিতার উদ্যোগের বিরুদ্ধে ধিক্কার ও নিন্দা জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে বংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর।

মিছিলটি শুক্রবার সকাল এগারোটায় মুহাম্মাদপুরের আল্লাহ করীম থেকে শুরু হয়ে টাউনহলে গিয়ে শেষ হয়।

মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, নেদারল্যান্ডের ইসলাম বিদ্বেষী মন্ত্রীর ধৃষ্টতামূলক এই কর্মাকান্ডের বিরুদ্ধে কার্যকর প্রতিবাদ জানাতে বাংলাদেশ সরকার ব্যর্থ হয়েছে।

সরকারের উচিৎ ছিল তাদের রাষ্ট্রদূতকে ডেকে কঠিন প্রতিবাদ জানানো। মুসলিম বিশ্বের প্রতিবাদের মুখে সে এ প্রতিযোগিতার আয়োজন থেকে নেদারল্যান্ড পিছু হটতে বাধ্য হয়েছে।

মুসলিমবিশ্ব সজাগ থাকলে অসভ্যরা এ ধরণের আস্ফালনের সুযোগ পাবে না। সমাবেশে বক্তারা নাস্তিক আসাদ নূরের মুক্তির তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তাকে গ্রেপ্তার করে ফাঁসির দাবী জানান। অন্যথায় সারাদেশে কঠোর আন্দোলনের ডাক দিবেন বলে তারা হুঁশিয়ারি করেন।

মহানগর সভাপতি মাওলানা রাকীবুল ইসলামের নেতৃত্বে সমাবেশে উপস্থিত ছিলেন, মাওলানা আবুল হাসানাত জালালী, সম্পাদক, কেন্দ্রীয় সংগঠন বিভাগ, মাওলানা শরীফ হুসাইন, সম্পাদক, কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক, মাওলানা ইমদাদুল্লাহ।

জনাব আবুল কালাম, মাওলানা মুর্শিদ সিদ্দিকী, মাওলানা জাহিদুজ্জামান, মুহাম্মাদ আল আবিদ শাকির প্রমুখ।

এখন ব্যবসার হিসাব হবে সফটওয়ারে – বিস্তারিত জানুন

আরো পড়ুন-

তালাকের মহামারি; সমাজের দুই বাহুর ভাবনা!
বিশ্বমুহাম্মদ সা. এর ব্যঙ্গচিত্রের প্রতিবাদে উত্তাল 

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ