শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘সুন্দর বাংলাদেশ গড়ার কাজ তরুণদেরই শুরু করতে হবে’ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মহিলা ইউনিটের ৩৬ সদস্যের কমিটি ঘোষণা ‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে ঢুকে সংস্কার থেকে সরে এসেছে’ নামাজ দীনের স্তম্ভ, অন্য সব আমল যাচাইয়ের মাপকাঠি: শায়খ জুহানি বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন

রাশিয়া সবচেয়ে বড় সামরিক মহড়া 'ভস্টক-২০১৮' চালাতে যাচ্ছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেছেন, আগামী মাসে গত চার দশকের মধ্যে সবচেয়ে বড় সামরিক মহড়া চালাবে রাশিয়া।

এ মহড়ার নাম দেয়া হয়েছে ভস্টক-২০১৮ (পূর্ব-২০১৮)। রাশিয়ার মধ্য ও পূর্বাঞ্চলে এ মহড়া অনুষ্ঠিত হবে।

রাশিয়ার দোরগোড়ায় বিশেষ করে পশ্চিম সীমান্তে যখন ন্যাটো সেনারা মাঝেমধ্যেই মহড়া চালাচ্ছে তখন মস্কো বিশাল এ মহড়ার ঘোষণা দিল। ন্যাটোর এসব মহড়াকে রাশিয়া তার নিজের নিরাপত্তার জন্য হুমকি বলে মনে করে।

ক্রিমিয়াকে রাশিয়ার সঙ্গে যুক্ত করে নেয়ার পর থেকে ন্যাটো বাল্টিক সাগর এলাকায় সেনা উপস্থিতি বাড়িয়েছে।

১৯৮১ সালের পর এটা হবে রাশিয়ার সবচেয়ে বড় সামরিক মহড়া। তবে মহড়াটি কতদিন চলবে, তা পরিষ্কার করে কিছু বলা হয়নি।

শোইগু বলেন, মহড়ায় তিন লাখের বেশি সেনা, এক হাজারের বেশি বিমান, দুটি নৌবহর ও সব এয়ারবোর্ন ইউনিট অংশ নেবে।

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ