সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সাগরে নিম্নচাপ, সারাদেশে ভারী বর্ষণের শঙ্কা  মুসলিমদের যারা সন্ত্রাসী বলে তারাই প্রকৃতপক্ষে সন্ত্রাসী: মাওলানা আরশাদ মাদানী সৌদিতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ১৫ লাখ রিয়াল পুরস্কার সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে ডোনাল্ড ট্রাম্পের স্বাগত আস-সুন্নাহ ফাউন্ডেশনে নেওয়া হবে ৭ দাঈ ফজরের নামাজে সিজদারত অবস্থায় ইমামের মৃত্যু শোলাকিয়া ঈদগাহে ১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প, লাগানো হবে নিমগাছ সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ কুরআনের আলোয় হৃদয় বদল, মা-বাবার পর ইসলামের ছায়ায় জার্মান কিশোরী মহানবীর (সা.) আদর্শ ছাড়া মানবতার মুক্তি আশা করা যায় না: মুনতাসির আলী

যমুনায় ট্রলারডুবি, নিখোঁজ ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মানিকগঞ্জের শিবালয়ের যমুনা নদীতে কার্গোর ধাক্কায় ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে তিন যাত্রী নিখোঁজ রয়েছে।

মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার আলোকদিয়া চরের কাছে এই দুর্ঘটনা ঘটে। নিখোঁজদের মধ্যে দুইজন বৃদ্ধ ও একটি শিশু রয়েছেন।

শিবালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুল্লাহ সরকার বলেন, পাবনার কাজিরহাট থেকে শতাধিক যাত্রী নিয়ে আরিচা ঘাটে আসছিল।

পথে ইঞ্জিনচালিত ট্রলারের সঙ্গে বালুবাহী কার্গোর ধাক্কা লাগে। এতে ট্রলারটি ডুবে যায়। যাত্রীরা সাঁতরে চরে উঠতে পারলেও এখনও নিখোঁজ রয়েছে তিনজন।

ওসি আরো বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। মানিকগঞ্জ ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, তাদের একটি দলও উদ্ধার কাজে অংশ নিতে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ