সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সাগরে নিম্নচাপ, সারাদেশে ভারী বর্ষণের শঙ্কা  মুসলিমদের যারা সন্ত্রাসী বলে তারাই প্রকৃতপক্ষে সন্ত্রাসী: মাওলানা আরশাদ মাদানী সৌদিতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ১৫ লাখ রিয়াল পুরস্কার সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে ডোনাল্ড ট্রাম্পের স্বাগত আস-সুন্নাহ ফাউন্ডেশনে নেওয়া হবে ৭ দাঈ ফজরের নামাজে সিজদারত অবস্থায় ইমামের মৃত্যু শোলাকিয়া ঈদগাহে ১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প, লাগানো হবে নিমগাছ সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ কুরআনের আলোয় হৃদয় বদল, মা-বাবার পর ইসলামের ছায়ায় জার্মান কিশোরী মহানবীর (সা.) আদর্শ ছাড়া মানবতার মুক্তি আশা করা যায় না: মুনতাসির আলী

কুমিল্লায় অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে বাবা-ছেলে নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুমিল্লায় সিএনজি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে বাবা-ছেলে নিহত হয়েছে। আহত হয়েছে মা-মেয়ে। সকালে কুমিল্লা-ব্রাহ্মণপাড়া সড়কে পালপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, আমিনুল ইসলাম এবং তার চার বছর বয়সী ছেলে ওয়াসি ইসলাম নাবিল। পুলিশ জানায়, কুমিল্লার ব্রাহ্মণপাড়া থেকে বাসস্ট্যান্ড যাওয়ার পথে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারায়।

গুরুতর আহত অবস্থায় চারজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আমিনুল ও তার ছেলে মারা যায়। আমিনুলের স্ত্রী ইয়াসমিন ও মেয়ে আফসানাকে ঢাকায় আনা হয়েছে।

দুর্ঘটনার পর চালক পালিয়েছে। অটোরিকশাটি পুলিশের হেফাজতে আছে। এদিকে সিলেটের লালাবাজারে বাস চাপায় একজন নিহত হয়েছে।

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ