সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সাগরে নিম্নচাপ, সারাদেশে ভারী বর্ষণের শঙ্কা  মুসলিমদের যারা সন্ত্রাসী বলে তারাই প্রকৃতপক্ষে সন্ত্রাসী: মাওলানা আরশাদ মাদানী সৌদিতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ১৫ লাখ রিয়াল পুরস্কার সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে ডোনাল্ড ট্রাম্পের স্বাগত আস-সুন্নাহ ফাউন্ডেশনে নেওয়া হবে ৭ দাঈ ফজরের নামাজে সিজদারত অবস্থায় ইমামের মৃত্যু শোলাকিয়া ঈদগাহে ১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প, লাগানো হবে নিমগাছ সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ কুরআনের আলোয় হৃদয় বদল, মা-বাবার পর ইসলামের ছায়ায় জার্মান কিশোরী মহানবীর (সা.) আদর্শ ছাড়া মানবতার মুক্তি আশা করা যায় না: মুনতাসির আলী

রাজবাড়ীতে বন্দুকযুদ্ধে নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজবাড়ীর বালিয়াকন্দি উপজেলায় কথিত বন্দুকযুদ্ধে রোববার মাঝরাতে পুলিশের গুলিতে ডাকাতি মামলার এক আসামি নিহত হয়েছেন। নিহতের নাম ভাদু শেখের (৪০)।

রোববার মাঝরাতে জঙ্গল ইউনিয়নের অলঙ্কারপুরে গড়াই নদীর তীরে গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে বালিয়াকান্দির ওসি হাসিনা বেগমের ভাষ্য।

নিহত ভাদু শেখের (৪০) বাড়ি রাজবাড়ী সদরের গোবিন্দুপর গ্রামে। তার বিরুদ্ধে বালিয়াকান্দি থানায় অস্ত্র ও বিস্ফোরণ আইনে দুটি, চুরির অভিযোগে একটি এবং ডাকাতির অভিযোগে চারটি মামলা রয়েছে।

ওসি বলেন, গভীর রাতে ৪-৫ জন ডাকাতের জড়ো হওয়ার খবরে পুলিশের একটি দল অলঙ্কারপুরে যায়।

“পুলিশ ঘটনাস্থলে গেলে ডাকাতরা অতর্কিতে গুলি ছোড়ে। পুলিশও তখন পাল্টা গুলি চালায়। কিছু সময় গোলাগুলি চলার পর অন্যরা পালিয়ে গেলেও ভাদু শেখকে সেখানে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।”

পরে ভাদুকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।

তিনি বলেন, এই অভিযানে বালিয়াকান্দি থানার এসআই অঙ্কুর, কনস্টেবল আলমগীর ও জয়ন্ত আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে দুটি ওয়ানশুটার গান, একটি কার্তুজ এবং একটি রাম দা উদ্ধার করা হয়েছে।

আরো পড়ুন–
তুরস্ক বিশ্বরেকর্ড করলো রকেট উৎপাদনে
মানসিক হাসপাতালে শত শত ইসরায়েলি সেনাকে ভর্তি করতে হচ্ছে
ধর্ষণের কারনে চার্চে যাওয়া কমেছে ২০ শতাংশ, প্রতিবাদের মুখে পোপ

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ