শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘সুন্দর বাংলাদেশ গড়ার কাজ তরুণদেরই শুরু করতে হবে’ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মহিলা ইউনিটের ৩৬ সদস্যের কমিটি ঘোষণা ‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে ঢুকে সংস্কার থেকে সরে এসেছে’ নামাজ দীনের স্তম্ভ, অন্য সব আমল যাচাইয়ের মাপকাঠি: শায়খ জুহানি বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় গোলাগুলিতে নিহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের জ্যাকসনভিলে একটি গেম ক্যাফেতে বাংলাদেশ সময় রোববার রাতে গোলাগুলিতে অন্তত চারজন নিহত হয়েছে বলে স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে উল্লেখ করা হয়েছে।

একটি ভিডিও গেম টুর্নামেন্ট চলাকালে এই গোলাগুলির ঘটনা ঘটে। হামলাকারী একটি মাত্র হাতে বহনকারী বন্দুক ব্যবহার করেছে। ফ্লোরিডা পুলিশ বলছে এ বিষয়ে তদন্ত ছাড়া আর বিস্তারিত জানানো সম্ভব নয়।

ফ্লোরিডা পুলিশ সূত্রে বিবিসি জানিয়েছে, একজন বন্দুকধারীর গুলিতে দুজন নিহত হয়েছেন। ডেভিড কাটজ নামের ২৪ বছর বয়সী আত্মঘাতি যুবক মারা গেছেন।

তবে সে নিজের নাকি পুলিশের গুলিতে মারা গেছে তা নিয়েও ভিন্ন বক্তব্য এসেছে বিভিন্ন প্রতিবেদনে।

এই ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন। এখনও পর্যন্ত পুলিশ আর কাউকে সন্দেহ করতে পারছে না।

স্থানীয় সংবাদমাধ্যমে খবর বেরিয়েছে প্রতিযোগিতায় হেরে গিয়ে ওই যুবক গুলি ছূড়তে শুরু করে। তবে এমন প্রতিবেদনের সত্যতা পুলিশ নিশ্চিত করতে পারেনি।

আরো পড়ুন–
তুরস্ক বিশ্বরেকর্ড করলো রকেট উৎপাদনে
মানসিক হাসপাতালে শত শত ইসরায়েলি সেনাকে ভর্তি করতে হচ্ছে
ধর্ষণের কারনে চার্চে যাওয়া কমেছে ২০ শতাংশ, প্রতিবাদের মুখে পোপ

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ