সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সাগরে নিম্নচাপ, সারাদেশে ভারী বর্ষণের শঙ্কা  মুসলিমদের যারা সন্ত্রাসী বলে তারাই প্রকৃতপক্ষে সন্ত্রাসী: মাওলানা আরশাদ মাদানী সৌদিতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ১৫ লাখ রিয়াল পুরস্কার সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে ডোনাল্ড ট্রাম্পের স্বাগত আস-সুন্নাহ ফাউন্ডেশনে নেওয়া হবে ৭ দাঈ ফজরের নামাজে সিজদারত অবস্থায় ইমামের মৃত্যু শোলাকিয়া ঈদগাহে ১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প, লাগানো হবে নিমগাছ সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ কুরআনের আলোয় হৃদয় বদল, মা-বাবার পর ইসলামের ছায়ায় জার্মান কিশোরী মহানবীর (সা.) আদর্শ ছাড়া মানবতার মুক্তি আশা করা যায় না: মুনতাসির আলী

ডেমরায় অচেতন করে বাসায় লুট, দু’জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর ডেমরায় বাড়ি ভাড়া নেয়ার কথা বলে বাসায় ঢুকে গৃহকর্তা ও গৃহকর্ত্রীকে অচেতন করে সর্বস্ব লুট করে নিয়ে গেছে কয়েক দুর্বৃত্ত নারী।

পরে চিকিৎসাধীন অবস্থায় গৃহকর্তা আবদুস সাত্তার (৭০) এবং তার স্ত্রী সাহারা বেগমের (৬০) মৃত্যু হয়েছে।

রোববার বিকালে ডেমরার সারুলিয়া বক্সনগর এলাকায় এ ঘটনা ঘটে। দু’জনের মাথাতেই মেহেদি লাগানো ছিল। ধারণা করা হচ্ছে, ওই মেহেদিতে অচেতন করার কোনো কেমিক্যাল মেশানো ছিল।

নিহত সাহারা বেগমের ছেলে আমিনুল ইসলাম বলেন, বিকাল সাড়ে ৫টার দিকে পাশের বাড়ির একজন মহিলার সঙ্গে ৪-৫ জন নারী বাসা ভাড়ার বিষয়ে কথা বলতে আসে।

এ সময় বাসায় শুধু বাবা-মা (গৃহকর্তা-গৃহকর্ত্রী) ছিলেন। আধা ঘণ্টা পর পাশের ফ্ল্যাটের বাসিন্দারা তাদের দু’জনকে ফ্লোরে অচেতন অবস্থায় দেখতে পান।

দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে সন্ধ্যার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। ভর্তির কিছুক্ষণ পর চিকিৎসকরা জানান, তারা মারা গেছেন।

আরো পড়ুন–

সিরিয়ার গৃহযুদ্ধে অংশ নিয়েছে ৬৩ হাজারের বেশি রুশ সেনা
প্রিয়নবির স্মৃতি বিজড়িত মসজিদে নামিরা থেকে হজের খুতবা
মসজিদে নববীর অদূরে ঐতিহাসিক ৩ মসজিদ

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ