শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে ঢুকে সংস্কার থেকে সরে এসেছে’ নামাজ দীনের স্তম্ভ, অন্য সব আমল যাচাইয়ের মাপকাঠি: শায়খ জুহানি বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি

গরুর গোস্ত রান্না করার সহজ উপায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভুনা মাংস উপকরণ: গরুর মাংস (হাড়ছাড়া ছোট করে কাটা) ১ কেজি, পেঁয়াজ মোটা করে কাটা ২-৩টি, আদাবাটা ১ টেবিল-চামচ, রসুনবাটা ১ চা-চামচ, মরিচের গুঁড়া ১ চা-চামচ, হলুদের গুঁড়া আধা চা-চামচ, ধনে ও জিরার গুঁড়া আধা চা-চামচ, গরম মসলা (এলাচ-দারচিনি-লবঙ্গ) ২টি করে।

তেজপাতা ২টি, টক দই ২ টেবিল-চামচ, সয়াবিন তেল ১ কাপ, পেঁয়াজ চিকন করে কাটা বা কুচি ২ কাপ, শুকনা মরিচ ও কালো গোল মরিচ আস্ত ৪-৫টি, বেরেস্তা ২ টেবিল-চামচ।

প্রণালি: মাংস ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে চিপে নিন। পেঁয়াজ চিকন কাটা, শুকনা মরিচ, বেরেস্তা ও বাকি সব উপকরণ অল্প তেল দিয়ে মাখিয়ে আধা ঘণ্টা রেখে দিন।

এবার চুলায় ঢাকনা দিয়ে একটি সসপ্যানে মাখানো মাংস বসিয়ে দিন এবং মাঝেমধ্যে নেড়ে দিন। সেদ্ধ হয়ে পানি শুকিয়ে মাখা মাখা হলে নামিয়ে নিন।

এবার অন্য একটি ফ্রাইপ্যানে তেল গরম করে পেঁয়াজকুচি, শুকনা মরিচ, গোলমরিচ ও মাংস দিন। বারবার নাড়াচাড়া করে ভুনতে থাকুন।

তেল ওপরে উঠলে বেরেস্তা ছড়িয়ে দিয়ে নামিয়ে নিন। এটি পোলাও, ভাত, পরোটা, লুচি এমনকি খিচুড়ি দিয়েও খেতে পারেন।

আরো পড়ুন–

সিরিয়ার গৃহযুদ্ধে অংশ নিয়েছে ৬৩ হাজারের বেশি রুশ সেনা
প্রিয়নবির স্মৃতি বিজড়িত মসজিদে নামিরা থেকে হজের খুতবা
মসজিদে নববীর অদূরে ঐতিহাসিক ৩ মসজিদ

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ