সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সাগরে নিম্নচাপ, সারাদেশে ভারী বর্ষণের শঙ্কা  মুসলিমদের যারা সন্ত্রাসী বলে তারাই প্রকৃতপক্ষে সন্ত্রাসী: মাওলানা আরশাদ মাদানী সৌদিতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ১৫ লাখ রিয়াল পুরস্কার সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে ডোনাল্ড ট্রাম্পের স্বাগত আস-সুন্নাহ ফাউন্ডেশনে নেওয়া হবে ৭ দাঈ ফজরের নামাজে সিজদারত অবস্থায় ইমামের মৃত্যু শোলাকিয়া ঈদগাহে ১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প, লাগানো হবে নিমগাছ সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ কুরআনের আলোয় হৃদয় বদল, মা-বাবার পর ইসলামের ছায়ায় জার্মান কিশোরী মহানবীর (সা.) আদর্শ ছাড়া মানবতার মুক্তি আশা করা যায় না: মুনতাসির আলী

কিশোরগঞ্জে মধুর চাক নিয়ে সংঘর্ষ, আহত ৫০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় মধুর চাক ভাঙাকে কেন্দ্র করে দুই বংশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৫০ আহত হয়েছেন বলে জানা গেছে।

আজ শনিবার দুপুরে উপজেলার উছমানপুর ইউনিয়নের পশ্চিম নোঁয়াপাড়া গ্রামের ভূঁইয়া বাড়ী ও তালুকদার বাড়ীর মধ্যে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ভূঁইয়া বাড়ী ও তালুকদার বাড়ীর মধ্যে একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ হয়ে আসছিল।

শনিবার দুপুর ১টার দিকে ওই জায়গার একটি অংশে মধুর চাক ভাঙা হয়। পরে বিষয়টি নিয়ে বাকবিতণ্ডায় জড়ান ভূঁইয়া ও তালুকদার বাড়ীর দুই সদস্য।

পরে এক একে দুই পরিবারের অন্যান্য সদস্য এই ঝগড়ায় জড়িয়ে পড়েন। এ পর্যায়ে দুই পরিবারের মধ্যে ব্যপক সংঘর্ষ হয়।

সংবাদ পেয়ে কুলিয়ারচর থানা পুলিশ ঘটনাস্থল উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক মো. কামাল উদ্দিন, শাহ আলম, মাহফুজ উদ্দিন, হারুন ও কিরণ কে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।

কামাল উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠান হয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।

আরো পড়ুন–

সিরিয়ার গৃহযুদ্ধে অংশ নিয়েছে ৬৩ হাজারের বেশি রুশ সেনা
প্রিয়নবির স্মৃতি বিজড়িত মসজিদে নামিরা থেকে হজের খুতবা
মসজিদে নববীর অদূরে ঐতিহাসিক ৩ মসজিদ

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ