শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে ঢুকে সংস্কার থেকে সরে এসেছে’ নামাজ দীনের স্তম্ভ, অন্য সব আমল যাচাইয়ের মাপকাঠি: শায়খ জুহানি বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি

আন্তর্জাতিক পুঁজিবাজারে ঢুকে পড়ছে আইএস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তেল ও গ্যাস পাচার করে আয় কমে যাওয়ায় অর্থ আয়ের নতুন উপায় খুঁজে নিচ্ছে মধ্যপ্রাচ্যের সশস্ত্র সংগঠন ইসলামিক স্টেট বা আইএস।

পুঁজিবাজারসহ বিশ্বজুড়ে বিভিন্ন বৈধ ব্যবসায় বিনিয়োগ করে তারা আয় বাড়াচ্ছে বলে জানিয়েছে রাশিয়া। নিরাপত্তা পরিষদে বৃহস্পতিবার এক ভাষণে এ তথ্য জানান জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার দূত ভ্যাসিলি নেবেনজিয়া। খবর বিবিসির।

২০১৪ সালে সিরিয়া ও ইরাকের বিস্তৃত অঞ্চল থেকে সরকারি বাহিনীকে সরিয়ে দিয়ে ‘খেলাফত’ ঘোষণা করে আইএস নেতা আবুবকর আল-বাগদাদি। তবে বিগত কয়েক মাসে ব্যাপক সামরিক ক্ষতির মুখে পড়েছে সংগঠনটি।

ইরাক ও সিরিয়ায় নিয়ন্ত্রিত বিস্তৃত অঞ্চলটির নিয়ন্ত্রণ হারিয়েছে তারা। কিন্তু এখনো ছোট ছোট কিছু এলাকায় নিয়ন্ত্রণ ধরে রেখেছে তারা।

এমনকি সম্প্রতি বাগদাদির নতুন একটি অডিওবার্তা প্রকাশ করেছে জঙ্গিগোষ্ঠীটি। এতে বাগদাদি শত্রুদের সঙ্গে লড়াই অব্যাহত রাখার জন্য অনুসারীদের আহ্বান জানিয়েছেন।

এদিকে মস্কো জানিয়েছে, শুধু সিরিয়ায় যুদ্ধে রাশিয়ার ৬৩ হাজার সেনা অংশ নিয়েছেন।

আরো পড়ুন– সিরিয়ার গৃহযুদ্ধে অংশ নিয়েছে ৬৩ হাজারের বেশি রুশ সেনা

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ