সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
সোশ্যাল মিডিয়া: নেকির মাধ্যম নাকি গুনাহের ফাঁদ?   মাগরিবের পর দারুল উলুম দেওবন্দে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা আগামী সপ্তাহে গ্যাস সংকট পরিস্থিতির উন্নতির আশ্বাস প্রতিমন্ত্রী অমিতের সাতক্ষীরার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ঢাকায় গ্রেফতার তিনবারের শ্রেষ্ঠ যুব সংগঠক আমিনুল হক সাদীর সাফল্যের গল্প কাতারে নিহত পাঁচ প্রবাসীর পরিবারকে আর্থিক সহায়তা দিলেন জমিয়ত সভাপতি শাপলা হত্যাকাণ্ডে হাসিনাসহ অভিযুক্ত যে ৪১ জন ফিলিস্তিনে মসজিদ জ্বালিয়ে দিল অবৈধ ইহুদি বসতকারীরা শাপলা হত্যাকাণ্ড: ৪১ আসামির তালিকায় সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু শাপলা চত্বর হত্যাযজ্ঞ: হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

ওয়াই-ফাই রাউটার ব্যবহারে এই বিষয়গুলো খেয়াল রাখুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  দ্রুতগতির ইন্টারনেট সেবা পেতে আমরা অনেকেই বাসা-বাড়িতে ওয়াই-ফাই রাউটার ব্যবহার করে থাকি। তবে রাউটার ব্যবহারকারী অনেককেই অভিযোগ করতে শোনা যায়- ওয়াইফাই এর গতি কম। ইন্টারনেট স্লো কাজ করে। এর জন্য তারা ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানকে হরহামেশাই দোষারোপ করে থাকেন। কিন্তু অনেক সময় রাউটার ব্যবহারের উপরও ইন্টারনেট গতি নির্ভর করে। এ কারণে ইন্টারনেটে গতি কম হলে রাউটার ব্যবহারের ক্ষেত্রে কিছু বিষয় খেয়াল রাখতে হবে।

১. মেঝেতে রাউটার রাখবেন না: সাধারণ বাড়িতে ব্যবহার করা রাউটারের আকার এমন যেকোনো জায়গায় ফেলে রাখতে পারবেন। এ কারণে অনেকে মেঝেতে রাউটার রেখে দেন। এ কাজটা ভুলেও করবেন না। কারণ মেঝেতে রাখার ফলে এর সিগন্যাল মোবাইল বা ল্যাপটপে যাওয়ার পরিবর্তে মেঝেতে ছড়িয়ে পড়বে।

২. খোলামেলা স্থানে রাউটার রাখা: অনেকে রাউটারে ময়লা, পানি লাগা বা ভেঙে যাওযার ভয়ে বোর্ডের ভেতর বা শেলফের মধ্যে রাখেন। এতে রাউটার একেবারেই ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে। কারণ ইন্টারনেটের সিগন্যাল কাঙ্ক্ষিত ডিভাইসে গিয়ে পৌঁছে না।

৩. রাউটারের অবস্থান: এটা অবশ্যই মনে রাখতে হবে যে ওয়াই-ফাইয়ের সিগন্যাল তার নিজস্ব গতিতে নির্দিষ্ট ডিভাইসে গিয়ে পৌঁছে। এ কারণে রাউটারের অবস্থান এমন স্থানে হতে হবে যাতে সিগন্যাল সরাসরি ডিভাইসে পৌঁছে। রাউটারটা মাঝ পয়েন্টে রাখবেন যাতে বাড়ির কর্নারেও সিগন্যাল পাওয়া যায়।

৪. ইলেকট্রনিক্স ডিভাইস রাউটার থেকে দূরে রাখুন: অনেকে ইন্টারনেটের দ্রুতগতির জন্য কম্পিউটারের পাশে রাখেন। এটা একেবারেই করবেন না। কারণ টেলিভিশন, রান্নাঘরের ইলেকট্রিক যন্ত্র, কম্পিউটার এগুলো রাউটারের সিগন্যালে বিঘ্ন ঘটায় বা সিগন্যালকে দুর্বল করে দেয়।পরিবর্তন ডটকম।

কেরালা বন্যা: মসজিদে আশ্রয় পেল হিন্দুরা

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ