শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে ঢুকে সংস্কার থেকে সরে এসেছে’ নামাজ দীনের স্তম্ভ, অন্য সব আমল যাচাইয়ের মাপকাঠি: শায়খ জুহানি বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি

অস্ট্রেলিয়ার ৩০তম প্রধানমন্ত্রী স্কট মরিসন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্কট মরিসনকে অস্ট্রেলিয়ার ৩০তম প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন ক্ষমতাসীন লিবারেল পার্টি।

বর্তমান প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি। পিটার ডাটনকে ৪০-৪৫ ভোটের ব্যবধানে হারিয়েছেন স্কট মরিসন।

আর প্রধানমন্ত্রী নির্বাচিত করার প্রক্রিয়ায় প্রথম রাউন্ডেই বাধ পড়ে যান জুলি বিশপ। প্রধানমন্ত্রী পদ থেকে টার্নবুলকে সরাতে মূল ভূমিকা রেখেছিলেন পিটার ডাটন নিজেই।

তিনি ঘোষণা দিয়েছিলেন, আগমাী বছরের ১৮ মে অনুষ্ঠিত ফেডারেল নির্বাচনে জিতলে হলে দলের নেতৃত্বে পরিবর্তন দরকার।

অস্ট্রেলিয়ায় ২০০৭ সালের নির্বাচনের পর এ নিয়ে ষষ্ঠবার প্রধানমন্ত্রী পরিবর্তন হল। ২০১৫ সালে নির্বাচনে টনি অ্যাবটকে হারিয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন টার্নবুল।

শুক্রবার লিবারেল পার্টির জনপ্রতিনিধিরা নতুন নেতা নির্বাচনের পক্ষে ভোট দিলে তিনি সরে দাঁড়ান। টার্নবুল সংসদ থেকেও সরে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন। সংসদ থেকে পদত্যাগ করলে তার আসনে উপনির্বাচন দেয়া হবে। সূত্র: দ্যা সিডনি মর্নিং হেরাল্ড

আরো পড়ুন– সিরিয়ার গৃহযুদ্ধে অংশ নিয়েছে ৬৩ হাজারের বেশি রুশ সেনা

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ