শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৪৮ ঘণ্টার মধ্যে ফের লঘুচাপ সৃষ্টির শঙ্কা  দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা: নিহত ৭, আহত ৩ দারুল উলুম দেওবন্দে বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা দিবস পালিত ১২ ঘণ্টার ব্যবধানে ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া ‘সবার সহায়তায় সরকার বিদ্যুৎ ও জ্বালানি সংকট দূর করতে পারবে’ স্বপ্ন দেখে ধর্মীয় সিদ্ধান্ত নয়, কাবার ইমামের সতর্কবার্তা আকিদায়ে খতমে নবুওয়ত প্রতিটি মুসলমানের ঈমানের অপরিহার্য ভিত্তি: ধর্মমন্ত্রী আগামী পাঁচ বছর কুষ্টিয়া সদরের প্রধানমন্ত্রী আমিই: আমির হামজা সাংবাদিককে লাঞ্ছনার অভিযোগে ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার ভারতের স্বাধীনতা দিবসে আলেমদের অবদান তুলে ধরলেন মাওলানা আরশাদ মাদানী

মুসাফির ব্যক্তিও তাকবিরে তাশরিক পড়বে কি?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
ডেস্ক

প্রশ্ন: কুরবানির ঈদে আমি তিন-চার দিনের জন্য চাঁদপুর থেকে ঢাকায় আসি। আমি জানতাম মুসাফিরের উপর তাকবিরে তাশরিক বলা ওয়াজিব নয়। তাই আমি মুসাফির অবস্থায় বিভিন্ন সময় মুকীম ইমামের পেছনে নামায পড়লেও তাকবিরে তাশরিক বলিনি।

পরবর্তীতে এক ব্যক্তির কাছ থেকে জানতে পারলাম, মুসাফির, মুকীম ইমামের একতেদা করলে তার উপরও তাকবিরে তাশরিক ওয়াজিব হয়ে যায়। জানতে চাচ্ছি, তার কথাটি কি সঠিক? সঠিক হলে আমার করণীয় কী?

উত্তর: বিশুদ্ধ মত অনুযায়ী মুসাফির ব্যক্তির উপরও তাকবিরে তাশরিক বলা ওয়াজিব। চাই একাকী নামায আদায় করুক কিংবা কোনো মুকীম বা মুসাফিরের একতেদা করুক সকল ক্ষেত্রে তাকে তাকবিরে তাশরিক বলতে হবে। তাই আপনার তাকবিরে তাশরিক না বলা ভুল হয়েছে।

আর তাকবিরে তাশরিকের যেহেতু কোনো কাযা নেই তাই ঐ তাকবীর এখন আর আদায় করা যাবে না। এজন্য আল্লাহ তাআলার দরবারে ইস্তিগফার করতে হবে।

তথ্যসূত্র: -আলবাহরুর রায়েক ২/১৬৬; আলমুহীতুল বুরহানী ২/৫০৯; খুলাসাতুল ফাতাওয়া ১/২১৬; রদ্দুল মুহতার ২/১৭৯/আল-কাউসার।

এক নজরে আইয়ামে তাশরিক এবং তাকবির

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ