সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুসলিমদের যারা সন্ত্রাসী বলে তারাই প্রকৃতপক্ষে সন্ত্রাসী: মাওলানা আরশাদ মাদানী সৌদিতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ১৫ লাখ রিয়াল পুরস্কার সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে ডোনাল্ড ট্রাম্পের স্বাগত আস-সুন্নাহ ফাউন্ডেশনে নেওয়া হবে ৭ দাঈ ফজরের নামাজে সিজদারত অবস্থায় ইমামের মৃত্যু শোলাকিয়া ঈদগাহে ১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প, লাগানো হবে নিমগাছ সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ কুরআনের আলোয় হৃদয় বদল, মা-বাবার পর ইসলামের ছায়ায় জার্মান কিশোরী মহানবীর (সা.) আদর্শ ছাড়া মানবতার মুক্তি আশা করা যায় না: মুনতাসির আলী দেশে শরিয়াহ আইন বাস্তবায়ন করতে চাই—ক্লিয়ার কাট কথা: শায়খে চরমোনাই

চট্টগ্রামে ৩০ হাজার ইয়াবাসহ পুলিশের এএসআই আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রামে ৩০ হাজার পিস ইয়াবাসহ আবুল বাশার নামে পুলিশের এক সহকারী উপপরিদর্শককে (এএসআই) আটক করেছে ফেনীর র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট থেকে তাকে আটক করা হয়।

আটক আবুল বাশার কুমিল্লা দেবিদ্বার উপজেলার বৈশেরকোট এলাকার আব্দুল হামিদ মাস্টারের ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া ডিবি পুলিশ থেকে ক্লোজ হয়ে বর্তমানে পুলিশ লাইনে কর্মরত আছেন।

 ব্যবসা নিয়ে দুঃশ্চিন্তা আর নয়  ক্লিক

ঘটনার সত্যতা নিশ্চিত করে র‌্যাবের ফেনী ক্যাম্পের অধিনায়ক শাফায়াত জামিল ফাহিম পিপিএম জানান, বাশার মোটরসাইকেলে করে ইয়াবা নিয়ে কক্সবাজার থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন। গোপন সংবাদে র‌্যাব অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় বাশারের সঙ্গে থাকা ব্যাগ থেকে সিলেট রেঞ্জের পুলিশের পোশাক ও পুলিশের স্টিকারযুক্ত মোটরসাইকেল জব্দ করা হয়।

আটক আবুল বাশারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান র‌্যাবের ওই অধিনায়ক।

আরও পড়ুন: ইন্দোনেশিয়া থেকে সাইকেল চালিয়ে হজে পুরো পরিবার

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ