শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

কুরবানি দেওয়া নিয়ে যা বললেন অপু বিশ্বাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ: ঢালিউডের অভিনেত্রী অপু বিশ্বাস শাকিব খানকে বিয়ের সময় ধর্ম পরিবর্তন করে মুসলিম হয়েছেন। তবে শাকিবের সঙ্গে আর তিনি নেই। তাদের বিয়ে ভেঙে গেছে কিছুদিন আগে।

বিয়ের কারণে ইসলাম গ্রহণ করেছিলেন অপু। নাম রেখেছেন অপু ইসলাম। তবে বিয়ে বিচ্ছেদের পর কথা উঠেছিল ধর্ম নিয়ে। তিনি এখনও ইসলামে থাকবেন কিনা। এবার কুরবানির ঈদের কুরবানি দিবেন কিনা সেটি নিয়েও জল্পনা কল্পনার শেষ ছিল না অনেকের মধ্যে।

তবে সেসব আলোচনার অবসান ঘটিয়ে তিনি জানিয়ে দিলেন বিয়ে না টিকলেও তিনি ধর্ম ত্যাগ করবেন না। নিয়ম অনুযায়ী কুরবানিও দিবেন।

অপু ইসলাম একটি অনলাইনকে দেয়া সাক্ষাৎকারে বলেন, আমার সংসার, দায়িত্বও আমার। কাজের ব্যস্ততা আছে আবার কোরবানিও গুরুত্বপূর্ণ। ছেলের জন্য ঈদের কেনাকাটাও করতে হবে। এক হাতে অনেক কিছু সামলাতে হয়। অনেক কিছু ইচ্ছে থাকলেও পেরে ওঠা যায় না।

তিনি বলেন, এ বছরে তাই তিনটি খাসি কুরবানি দেয়ার পরিকল্পনা করেছি। আজকেই কেনা হবে হয়তো। আমার সময় নেই। ইচ্ছে ছিল ছেলেকে পশুর হাট দেখাতে নিয়ে যাব।

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক

অপু আরও বলেন, প্রত্যেক মুসলমানেরই কর্তব্য সামর্থ্য থাকলে কোরবানি দেয়া। পবিত্র এই কুরবানি আত্মত্যাগ আর নিজেকে শুদ্ধ করে নেয়ার অনুপ্রেরণা যোগায়।

পশু কুরবানির সঙ্গে সঙ্গে প্রত্যেকে নিজেদের মনের ভেতরের পশুত্বকে, স্বার্থবাদী মনটাকে কুরবানি দেয়ার চেষ্টা করেন। সবার কুরবানি যেন কবুল হয়। আমিও সবার কাছে দোয়া চাই। আমার ছেলে জয়ের জন্য দোয়া চাই।

‘কথিত সুন্নীরা বুঝতে পারছে কওমির স্বীকৃতি হলে তাদের দিন ফুরিয়ে যাবে’

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ