সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুসলিমদের যারা সন্ত্রাসী বলে তারাই প্রকৃতপক্ষে সন্ত্রাসী: মাওলানা আরশাদ মাদানী সৌদিতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ১৫ লাখ রিয়াল পুরস্কার সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে ডোনাল্ড ট্রাম্পের স্বাগত আস-সুন্নাহ ফাউন্ডেশনে নেওয়া হবে ৭ দাঈ ফজরের নামাজে সিজদারত অবস্থায় ইমামের মৃত্যু শোলাকিয়া ঈদগাহে ১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প, লাগানো হবে নিমগাছ সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ কুরআনের আলোয় হৃদয় বদল, মা-বাবার পর ইসলামের ছায়ায় জার্মান কিশোরী মহানবীর (সা.) আদর্শ ছাড়া মানবতার মুক্তি আশা করা যায় না: মুনতাসির আলী দেশে শরিয়াহ আইন বাস্তবায়ন করতে চাই—ক্লিয়ার কাট কথা: শায়খে চরমোনাই

‘বঙ্গবন্ধুর হত্যায় জাসদ নেত্রী শিরীন আখতার জড়িত’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বঙ্গবন্ধুর হত্যার সঙ্গে ফেনী-১ আসনের বর্তমান এমপি জাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরীন আখতার জড়িত রয়েছেন।

বৃহস্পতিবার এক নির্বাচনী সভায় এমন দাবি করেছেন ফেনী আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি খায়রুল বাশার তপন মজুমদার।

মজুমদার বলেন, জাসদ গণবাহিনী গঠন করে বঙ্গবন্ধুর সরকারকে অস্থিতিশীল করেছিল। ওই সময় রাজপথসহ শিল্পকারখানা অবরোধকারী হিসেবে চিহ্নিত শিরীন আখতার বঙ্গবন্ধু হত্যার সাথেও জড়িত ছিলেন।

তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর জাসদের সভাপতি হাসানুল হক ইনু ট্রাংকের ওপরে ওঠে নেচেছেন। শিরিনরাও তাদের সঙ্গে ছিল। শেখ হাসিনা আবার ক্ষমতায় এলে তাদের বিচার হবে।

ফেনী-১ আসন থেকে যেই নৌকার প্রার্থী হোক তাকে বিজয়ী করে ফেনী-১ আসন দলীয় প্রধান শেখ হাসিনাকে উপহার দেয়ার ঘোষণা দিবেন বলে প্রতিশ্রতি দেন তিনি।

ফেনী-১ আসনের অন্য উপজেলার চেয়ে বেশি ভোট ছাগলনাইয়ায় উল্লেখ করে তিনি আরো জানিয়েছেন, ওই উপজেলায় মহিলাদের ভোটের ৯০ ভাগই খালেদা জিয়া পেয়ে বার বার নির্বাচিত হয়। আগামী নির্বাচন বিজয়ী হতে এখন থেকে ঘরে ঘরে ভোট প্রার্থনার কথা বলেছেন তিনি।

বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের ষড়যন্ত্রে খালেদা জিয়াও জড়িত

১৯৯১ সালে জাসদ থেকে ফেনী-১ আসনে নির্বাচন করে বর্তমান এমপি শিরীন আখতার ৯৩ ভোট পেয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।

ঘোপাল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ফেনী জেলা পরিষদের সদস্য আক্তার হোসেন স্বপনের সভাপতিত্বে ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক মানিকের সঞ্চালনয়া শোক সভা উদ্বোধন করেন ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান ও ফেনী-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মেজবাউল হায়দার চৌধুরী।

ব্যবসা নিয়ে দুশ্চিন্তা আর নয়-  ক্লিক 

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ