শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

মাদরাসা ছাত্রদের স্বেচ্ছাশ্রমের সঙ্গে বেইনসাফি করছে চামড়াব্যবসায়ীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি সাখাওয়াত হোসাইন রাজী
আলেম, শিক্ষক ও রাজনীতিক

চামড়া কাঁচামাল। স্বল্প সময়ের মধ্যে নির্দিষ্ট জায়গায় এনে এটিকে প্রসেসিং না করলে পঁচে নষ্ট হয়ে যায় নিঃসন্দেহে। গত কুরবানিতে প্রায় পঞ্চাশ লক্ষ পশু জবাই হয়েছে। এত বিপুল সংখ্যক পশুর চামড়া দ্রুত সময়ে একত্রিত করা অত্যন্ত কঠিন ও জটিল কাজ।

যে কাজটি বড় আনন্দ ও উদ্দীপনার সঙ্গে আঞ্জাম দিচ্ছে এদেশের কওমি মাদরাসার প্রায় বিশ লক্ষ ছাত্র। এ জন্যে তাদের ঈদের আনন্দ ভুলে রক্তমাখা জামা গায়ে ঈদের দিনের পুরোটাই মানুষের দ্বারে দ্বারে ঘুরতে হচ্ছে।

যদিও তারা মাদরাসার জন্য এই কাজটি করে থাকে; কিন্তু এতে বাংলাদেশের বড় অঙ্কের বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে। লাভবান হচ্ছেন চামড়া ব্যবসায়ীরাও।

এমতাবস্থায় বছর বছর চামড়ার দাম কমানো ছাত্রদের স্বেচ্ছাশ্রমের সঙ্গে বেইনসাফি বেঈমানি ও বিশ্বাসঘাতকতা ছাড়া আর কিছুই নয়।

সেইসঙ্গে গ্রামাঞ্চলে প্রতিষ্ঠিত মাদরাসাগুলোকে অর্থনৈতিকভাবে বিপদে ফেলে দেয়ার কূটকৌশল হিসেবে বিবেচিত হতে পারে সিন্ডিকেটের চামড়াব্যবসায়ীদের এহেন কর্মকাণ্ড।

সরকারের সংশ্লিষ্ট দায়িত্বশীলদের এদিকে নজর দেয়া উচিত, না হলে এদেশের চামড়া শিল্প একদিন ধ্বংস হয়ে যাবে।

কুরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ; কমলো এবারও

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ