শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৪৮ ঘণ্টার মধ্যে ফের লঘুচাপ সৃষ্টির শঙ্কা  দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা: নিহত ৭, আহত ৩ দারুল উলুম দেওবন্দে বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা দিবস পালিত ১২ ঘণ্টার ব্যবধানে ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া ‘সবার সহায়তায় সরকার বিদ্যুৎ ও জ্বালানি সংকট দূর করতে পারবে’ স্বপ্ন দেখে ধর্মীয় সিদ্ধান্ত নয়, কাবার ইমামের সতর্কবার্তা আকিদায়ে খতমে নবুওয়ত প্রতিটি মুসলমানের ঈমানের অপরিহার্য ভিত্তি: ধর্মমন্ত্রী আগামী পাঁচ বছর কুষ্টিয়া সদরের প্রধানমন্ত্রী আমিই: আমির হামজা সাংবাদিককে লাঞ্ছনার অভিযোগে ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার ভারতের স্বাধীনতা দিবসে আলেমদের অবদান তুলে ধরলেন মাওলানা আরশাদ মাদানী

ব্যাংক লোণ বা ঋণের টাকায় কুরবানি করা যাবে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুরবানি ওয়াজিব এমন ব্যক্তি ঋণের টাকা দিয়ে কুরবানি করলে ওয়াজিব আদায় হয়ে যাবে। আর কুরবানি ওয়াজিব নয় এমন ব্যক্তির জন্য ঋণ নিয়ে কুরবানি করা অনুচিত হবে। তবে সুদের উপর ঋণ নিয়ে কুরবানি করা জায়েয হবে না। কেননা সুদ গ্রহণ করার মত প্রদান করাও হারাম।

হাদিস শরীফে ইরশাদ হয়েছে, জাবের রা. থেকে বর্ণিত, তিনি বলেন- “রাসূলুল্লাহ্‌ সা. অভিশাপ করেছেন সুদখোরকে, সুদ দাতাকে, সুদের লেখককে এবং তার দুই সাক্ষীকে। আল্লাহর রাসুল আরও বলেন, পাপের ক্ষেত্রে সকলেই এক সমান।” (মুসলিম: ১৫৯৮)

অতএব, চক্ষু লজ্জার কারণে অথবা যশ-খ্যাতি লাভের আশায় সুদের উপর ঋণ নিয়ে কুরবানি করলে তা বরং ইবাদতের পরিবর্তে বড় গুনাহের কারণ হবে। এ ধরণের গুনাহ দারিদ্রতাকে টেনে আনে।

পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে, فَإِنْ لَمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِنْ اللَّهِ وَرَسُولِهِ “অতঃপর তোমরা যদি সুদ না ছাড়, তবে আল্লাহ ও তাঁর রাসূলের সাথে যুদ্ধ করতে প্রস্তুত হয়ে যাও।” (সূরা বাক্বারা- ২৭৮-২৭৯)

যেসব পশু দিয়ে কুরবানি জায়েয নয়

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ