মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সরকার সিদ্ধান্ত থেকে সরে আসায় বিক্ষোভ মিছিল স্থগিত করল বিকেএম শিগগিরই ভিটামিন এ ক্যাম্পেইন শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবেই ভারতে প্রবেশ না করে ফিরে এসেছি’  সনদ নিয়ে ওঠা অভিযোগের জবাবে মুখ খুললেন ইফা ডিজি মুহিব্বুল্লাহিল বাকী আদ্-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী আলেমের পদস্খলন: একটি সূক্ষ্ম অধ্যায় মহাখালী-তেজগাঁও সড়কে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ হিফজুল কুরআনের শিক্ষার্থীদের জন্য রাবেতার নতুন আরবি কর্মসূচি চালু স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা নিয়ে শিক্ষামন্ত্রীর ‘সুখবর’ ইন্দোনেশিয়ায় ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধ কি আসন্ন?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আজ বৃহস্পতিবার ইসরায়েল অন্তত ১৪০ দফায় বিমান হামলা করেছে। অন্য দিকে গাজা থেকে ইসরায়েলে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ১৫০টি রকেট নিক্ষেপ করেছে বলে দাবি করেছে ইসরায়েল।

আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন অবরুদ্ধ গাজায় তেল আবিবের এই বর্বরতার কারণে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হতে পারে।

ইসরায়েল আজ সকালে জানায়, তারা গাজা উপত্যকায় হামাসের ১৪০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। আর গাজা থেকে ১৫০টির বেশি রকেট ছোঁড়া হয়েছে। তবে এসব রকেটের মধ্যে ২৫টিকে তারা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম দিয়ে ভূপাতিত করেছে বলে দাবি করেছে।

এদিকে হামাস এই হামলার কথা স্বীকার করেছে। তারা বলেছে, মঙ্গলবার তাদের দুই যোদ্ধা ইসরাইলি ট্যাংকের গোলায় শহিদ হওয়ার পর এর প্রতিশোধ নিতে তারা এ হামলা চালিয়েছে। হামাস বলছে, ইসরাইলি হামলার বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার প্রতিশ্রুতি ছিল এবং এখন তা পূর্ণ হয়েছে।

ইসরাইলি হামলার বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে হামাস ও ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষ। প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ইসরাইলকে থামানোর জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুন: ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলো কলম্বিয়া

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ