বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

লালমনিরহাটে জঙ্গি সন্দেহে যুবলীগ নেতাসহ আটক ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় জঙ্গি সন্দেহে ওয়ার্ড যুবলীগের সভাপতিসহ পাঁচজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৩, রংপুর ক্যাম্পের একটি দল।

বুধবার (৮ আগস্ট) দিনগত রাতে উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- পাটগ্রাম পৌরসভার ছয় নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ফার্নিচার কারিগর আপেল হোসেন (৩২), সাহেবডাঙ্গা এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে শফিক হোসেন (২৭), একই এলাকার মৃত হাফিজার রহমানের ছেলে মোকলেছার রহমান (৪০), পাটগ্রাম উপজেলের জোংড়া ইউনিয়নের কাফির বাজার এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে সেলিম হোসেন (২৮) ও পাটগ্রাম ইউনিয়নের কালিরহাট এলাকার মৃত মজিবুর রহমানের ছেলের আবু জাহিদ হোসেন (৩০)।

পাটগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাত হোসেন পাঁচজন আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: আসামের নাগরিকপঞ্জি; আরেকটি গণহত্যা দেখবে কি বিশ্ব?

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ