শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার

যে কারণে কানাডার ওপর ক্ষিপ্ত সৌদি আরব?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরব তার দেশ থেকে হুট করেই কানাডার রাষ্ট্রদূতকে বহিস্কার করেছে। বিষয়টি নিয়ে বেশ আলোচনার সৃষ্টি হয়েছে গণমাধ্যমে।

রোববার দেশটি তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ এনে কানাডার রাষ্ট্রদূতকে বহিষ্কার করে।

বহিস্কারের কারণ হিসেবে সৌদি বলেছে, তার দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেছে কানাডা। যা কোনোভাবেই উচিত হয়নি।

জানা যায়, সৌদি আরবে সম্প্রতি এক অভিযানে বেশ কিছু মানবাধিকারকর্মীকে আটক করা হয়েছে। কানাডা তাদের মুক্তি দাবি করে সৌদির সমালোচনা করেছিল।

গ্রেফতার হওয়া মানবাধিকারকর্মীদের মধ্যে রয়েছে সৌদি-আমেরিকান মানবাধিকারকর্মী সামার বাদাওয়ি।

তবে তার বিরুদ্ধে সৌদি আরবের অভিযোগ গুরুতর। কেননা বাদাওয়ি সৌদি আরবের পুরুষ অভিভাবকত্ব পদ্ধতির অবসান দাবি করেছিলেন। যা ইসলাম ও সৌদি আরবের আইন ও নীতির বিপরীত।

কানাডার রাষ্ট্রদূতকে কেবল বহিস্কারই করেনি সৌদি। দেশটির সঙ্গে বাণিজ্য সম্পর্কও সম্পূর্ণরূপে স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে।

এছাড়াও কানাডার ওপর সৌদির ক্ষেপার পরিমাণ এতটাই বেশি যে, সৌদি থেকে কানাডীয় রাষ্ট্রদূতকে বিদায় নেয়ার জন্য মাত্র ২৫ ঘণ্টা সময় বেঁধে দেয়া হয়েছে।

সৌদি আরব বলছে, কানাডা যেভাবে সৌদির সমালোচনা করে বিবৃতি দিয়েছে এটা তাদের অভ্যন্তরীণ ব্যাপারে নগ্ন হস্তক্ষেপ। এরপর দেশটির সঙ্গে তাদের কোনো সম্পর্ক থাকতে পারে না।

[ব্যবসার একাউন্টিং ও ইনভেন্টরি সফটওয়্যার, সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন করার সুযোগ রয়েছে Bsofty.com-এ, সাথে পাচ্ছেন ৭ দিনের ফ্রি ট্রায়াল।]

কানাডার সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ স্থগিত সৌদি আরবের, রাষ্ট্রদূত বহিষ্কার

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ