সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা শনিরআখড়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল সাবেক ব্যাংক কর্মকর্তার চকরিয়াতে মারহামা ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ 'ইসলামের সামনে বৈশ্বিক চ্যালেঞ্জ, জ্ঞানভিত্তিক দাওয়াতের বিকল্প নেই' বিকেএম নেতা মাওলানা ইউসুফ আশরাফের বাইপাস অস্ত্রোপচার, দোয়ার আবেদন মধ্যপ্রাচ্যের ৩ দেশের মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলা বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

পাকিস্তানকে ২০০ কোটি ডলার ঋণ দিচ্ছে চীন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানকে দ্রুত ২০০ কোটি ডলার ঋণ দিতে রাজি হয়েছে চীন। বেইজংয়ের এ পদক্ষেপ যেমন পাকিস্তানের দ্রুত অবনতিশীল মুদ্রা বাজার নিয়ন্ত্রণ করবে, তেমনি নতুন সরকারের জন্য এক রকমের স্বস্তি বয়ে আনবে।

পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের সূত্র বলেছে, এই ২০০ কোটি ডলার ঋণ পেলে তা বৈদেশিক মুদ্রার তহবিলকে মোটাতাজা করে তুলবে এবং রিজার্ভ এক হাজার কোটি ডলার ছাড়িয়ে যাবে।

চলতি সপ্তাহের পথম দিকে পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক জনিয়েছিল, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৯০০ কোটি ডলারের নিচে নেমে গেছে। রিজার্ভে ২০০ কোটি ডলার যোগ হলে তা পাকিস্তানের দুই মাসের আমদানি ব্যয় মেটানোর ব্যবস্থা করবে।

পাকিস্তানের অর্থ মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করে নি। তবে নাম প্রকাশ না করার শর্তে একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা বলেছেন, একটি বন্ধুপ্রতীম দেশ ২০০ কোটি ডলার ঋণ দিতে রাজি হয়েছে। চীনের এই ঋণ সহায়তা পাকিস্তানি মুদ্রার ওপর চাপ কমাবে।

এদিকে, পাকিস্তানকে এই ঋণ দেয়ার মাধ্যমে নতুন সরকারের সঙ্গে চীন তার বন্ধুত্ব ও কর্তৃত্ব ধরে রাখার পথ বেছে নিল বলে মনে করা হচ্ছে। চীন হচ্ছে পাকিস্তানের আঞ্চলিক মিত্র দেশ এবং পাকিস্তানের ভেতরে বহু প্রকল্প বাস্তবায়ন করছে বেইজিং।

সূত্র : পার্সটুডে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ