শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন

মেয়েদের জন্য চুল রঙ করা কি জায়েজ আছে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অাওয়ার ইসলাম
ডেস্ক

প্রশ্ন: চুল রঙ করার ব্যাপারে ইসলামের বিধান কি? আমি যতদুর জানি মেহেদি লাগান জায়েজ আছে (ভুল হলে ক্ষমাপ্রার্থী, সঠিক উত্তর জানালে খুশি হব), কিন্তু যেহেতু একজন নারীর জন্য পরপুরুষের সামনে চুল খোলা রাখার অনুমতি নেই, সেহেতু সে কি তার চুলে রঙ করে মাহরাম অথবা স্বামীর সামনে থাকতে পারবে?

উত্তর: মেয়েদের জন্য সর্ব প্রকার সাজই জায়েজ আছে।যদি তা কোন খারাপ উদ্দেশ্য না হয় বা শরীয়তে নিষিদ্ধ সাজ না হয়।

স্বামীকে খুশি করার জন্য চুলে মেহেদী দেয়া বা কালো ছাড়া অন্য রং করা মহিলাদের জন্য জায়েজ আছে। কোন সমস্যা নেই। তবে যদি পরপুরুষকে দেখানোর জন্য হয়,তাহলে জায়েজ নেই।

وفى البذل المجهود- قال النووى مذهبنا استحباب خضاب الشعر للرجل والمرأة بصفرة وبحمرة ويحرم خضابه بالسواد على الاصح

وفيه ايضا- (اجتنبوا السواد)…….قال النووى قال الغزالى والبغوى وآخرون من الأصحاب هو مكروه والظاهر عبارتهم انه مكروة تنزيهة ثم قال والصحيح بالصواب انه حرام ومن صرح صاحب الحاوى إلا أن يكون فى الجهاد (بذل المجهود-5/8)

উত্তর দিয়েছেন  : লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

আরও পড়ুন- বিয়ের পর হানিমুন: ইসলাম কী বলে?


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ