শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

রোহিঙ্গা ইস্যুতে রাখাইন যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর আগে রাখাইন রাজ্যের পরিস্থিতি দেখতে মিয়ানমার সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।

এই সফর শিগগির হবে বলে মঙ্গলবার পররাষ্ট্র সচিব মো. শহিদুল হক সাংবাদিকদের জানিয়েছেন।

তিনি বলেন, আবাসন সুবিধা, চলাফেরা ও জীবনযাত্রাসহ প্রত্যাবাসন প্রক্রিয়ার অগ্রগতি দেখতে যাবেন পররাষ্ট্রমন্ত্রী।

ঢাকায় মেরিটাইম কাউন্টার টেররিজম বিষয়ে এক কর্মশালার উদ্বোধনের পর পররাষ্ট্র সচিব সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

সম্প্রতি বেইজিংয়ে মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চির দপ্তরের মন্ত্রী কিয়া তিন্ত সোয়ে এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের পর এই সিদ্ধান্ত এলো।

ঢাকায় চীনের রাষ্ট্রদূত ঝ্যাং জুয়ো বলেছেন, রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোই এখন ‘সবচেয়ে জরুরি’ বিষয় বলে মনে করছে তার দেশ।

তিনি জানিয়েছেন, একটি অনানুষ্ঠানিক বৈঠকে বাংলাদেশ ও মিয়ানমার মতৈক্যে পৌঁছেছে যে, তিন ধাপে রাখাইনের পরিবেশ উন্নয়নে তাদের চেষ্টা করা উচিত। ধাপগুলো হল- সহিংসতা বন্ধ, যত দ্রুত সম্ভব প্রত্যাবাসন শুরু এবং সেখানে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া।

মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ইয়াংহি লি রোববার বলেছেন, রাখাইনে এখনও নৃশংসতা চলায় রোহিঙ্গা প্রত্যাবাসনের আলোচনা ‘একেবারেই সময়োচিত’ নয়।

আরও পড়ুন : রোহিঙ্গা সমস্যা সমাধানে তুরস্কের নতুন উদ্যোগ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ