বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিবের জামিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দুর্নীতির মামলায় মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে জামিন মঞ্জুর করেছেন আদালত।

বুধবার বিচারক মুহাম্মদ সুফিয়ান আবদুল রাজাক দুই লাখ ৪৭ হাজার ডলারের মুচলেকায় নাজিবের জামিন আবেদন মঞ্জুর করেছেন।

আদালতে নাজিবের পক্ষে ছিল সাত সদস্যের একটি আইনজীবী দল। এতে নেতৃত্ব দেন জ্যেষ্ঠ আইনজীবী মুহাম্মদ শাফি আবদুল্লাহ।

অন্যদিকে ছিল নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল টমি টমাসের নেতৃত্বে একটি ১২ সদস্যের প্রসিকিউটর দল।

বুধবার কুয়ালালামপুরের একটি আদালতে হাজির করে তার বিরুদ্ধে বিশ্বাস ভঙ্গের কারণে ফৌজদারি আইনে তিনটি ও ক্ষমতার অপব্যবহারজনিত কারণে আনা আরেকটি অভিযোগের শুনানি হয়।

তবে আদালতে অভিযোগের শুনানিকালে নাজিব নিজেকে নির্দোষ বলে দাবি করেন। তার বিরুদ্ধে আনা চারটি অভিযোগের প্রতিটিতে সর্বোচ্চ ২০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের এখনো প্রস্তুতি নেই: পিটার মাউরা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ