বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

ট্রাম্পের অনুরোধে সৌদি সম্মতি দিলো অতিরিক্ত তেল উৎপাদনে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: ট্রাম্পের অনুরোধে সৌদি সম্মতি দিয়ে তেলের বাজারের ভারসাম্য ও স্থিতিশীলতা বজায় রাখতে মার্কিন চাহিদা অনুযায়ী আরো তেল উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব।

মঙ্গলবার দেশটির মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেয়া বলে সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) খবরে বলা হয়েছে। মন্ত্রিসভার এই বৈঠকে সভাপতিত্ব করেন বাদশা সালমান।

দেশটির মন্ত্রিসভার এক বিবৃতিতে বলা হয়েছে, ‘চাহিদা ও সরবরাহ স্তরে যেকোনও ভবিষ্যৎ পরিবর্তনের প্রয়োজনে সৌদি আরব তার অতিরিক্ত উৎপাদন ক্ষমতা ব্যবহারের জন্য সিদ্ধান্ত নিয়েছে।’

শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, তেলের উৎপাদন দুই মিলিয়ন ব্যারেল পর্যন্ত বৃদ্ধি করতে তার অনুরোধে সৌদি বাদশা সালমান সম্মত হয়েছেন।

তিনি বলেন, তেল উৎপাদন সম্পর্কে সৌদি বাদশাকে টেলিফোন করার পর তাদের মধ্যে এ বিষয়ে ঐকমত্য হয়। তবে, এব্যাপারে তিনি বিস্তারিত ব্যাখ্যা দেননি।

ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা মেনে চলার জন্য সৌদি আরবসহ ইউরোপ, এশিয়া ও মধ্যপ্রাচ্যের সহযোগী দেশগুলোকে চাপ দিচ্ছেন মার্কিন কর্মকর্তারা।

সূত্র: আল জাজিরা

ভারত থেকে এবার সবচেয়ে বেশি হজে যাচ্ছেন, ‘মাহরাম’ ছাড়া নারী ১৩০৮


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ